More

    বিকল ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, দুই চালকসহ নিহত ৩

    অবশ্যই পরুন

    বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি বিকল ট্রাকের নিচে চাপা পড়ে দুজন ট্রাক চালক এবং একজন সহকারী নিহত হয়েছেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকাল ১০টায় নিহতদের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    নিহতরা হলেন—বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরতলা গ্রামের আব্দুল কাদের বয়াতির ছেলে ট্রাকচালক মো. আক্তার (৩০), বরিশাল সদরের উত্তর চরজাগুয়া এলাকার আব্দুল আজিজের ছেলে মো. রাসেল (২২) এবং চালকের সহকারী পিরোজপুরের মঠবাড়িয়ার মো. সুমনের ছেলে মো. সোহান (৩০)।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে বরিশালগামী একটি ট্রাক গৌরনদীর খাঞ্জাপুর এলাকায় বিকল হয়। খবর পেয়ে ওই ট্রাক চালকের ঘনিষ্ঠ বরিশালগামী আরেকটি ট্রাকের চালক তার ট্রাক পাশাপাশি থামিয়ে বিকল ট্রাকের চালকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বেপরোয়া গতিতে বরিশালগামী একটি কাভার্ডভ্যান বিকল ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিকল ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকা দুই ট্রাকচালক এবং একজন সহকারী নিহত হন। খবর পেয়ে রাতেই দুর্ঘটনাকবিলত ট্রাক সড়কের পাশে রাখা হয়।

    ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে প্রথমে থানায় এবং পরে মর্গে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত ৩টি যান জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানটির চালক পলাতক রয়েছে। এ ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...