More

    বরিশালে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নবজাতকের মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশাল-ঢাকা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনদিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক-হেলপার, নিহত শিশুটির মা, চাচা, নানীসহ আরেও ৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

    সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় ও আহতরা জানান, ঘটনার সময় যাত্রীবাহী বাসটি ফরিদপুর থেকে বরিশালের চরমোনাই মাহফিলের উদ্দেশে আসছিল। আর অ্যাম্বুলেন্সটি শেবাচিম হাসপাতাল থেকে ঢাকায় যাচ্ছিল। পরে, রামপট্টি এলাকায় এ দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটির ভেতরে থাকা তিন দিনের নবজাতক ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া শিশুটির মা শাহানা আক্তার জুঁই, শাহানার মা শাহিনুর বেগম, ভাসুর সাগর, খালা শাশুড়ি ফিরোজা, অ্যাম্বুলেন্সের চালক রেজাউল, হেলপার জহির ও রিমন গুরুতর আহত হন।

    পরে, ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

    শিশুটির শারীরিক সমস্যার কারণে জন্মের পর ২০ ফেব্রুয়ারি তাকে শেবাচিম হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে আজ স্বজনরা শিশুটিকে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

    এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ বিন আলম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winbay Casino: Gioco Mobile Veloce per Vincite Rapide

    In movimento, la maggior parte dei giocatori desidera un'emozione istantanea senza l'impegno a lungo termine che comporta il gaming...