More

    নাসিরের যেসব গুণে মুগ্ধ তামিমা

    অবশ্যই পরুন

    সম্প্রতি বিয়ে করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। তবে নাসিরের বর্তমান স্ত্রী তামিমা আগের স্বামী রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ করেন প্রথম স্বামী রাকিব। সাম্প্রতিক এসব ঘটনা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নাসির-তামিমা। সে সময় উপস্থিত ছিলেন তাদের আইনজীবী।

    প্রেস ব্রিফিংয়ের পর ওই দিনই একটি বেসরকারি টেলিভিশনকে সাক্ষাৎকার দেন নাসিরের স্ত্রী তামিমা। এ সময় নাসিরের বেশ কিছু গুণের কথা তুলে ধরেন তামিমা। এছাড়াও কিভাবে নাসিরের প্রেমে পড়েন সেটিও জানান তামিমা।

    তামিমা বলেন, ‘নাসির শো-অফ করেনা। ও রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় একটা রিক্সাওয়ালার সাথে বসে কথা বলা শুরু করে দেয় যেটা সাধারণ সেলিব্রেটিরা করে না কখনো। ওই লোকের সাথে কথা বলা যাবেনা, এটা করা  যাবেনা, ওঠা করা যাবেনা- ওর ভেতরে সেগুলো কোনো কিছুই নেই।’
    তামিমা আরও বলেন, ‘নাসিরকে নিয়ে অনেকে অনেক কথাই বলে থাকে। কিন্তু ওকে (নাসিরকে) যদি আবিষ্কার করা হয়, সে খুবই ভালো একজন মানুষ। ওকে যদি আবিষ্কার করা হয়, ও একদম পুরো বাচ্চাদের মতো। তার মাঝে কোনো জঠিলতা নেই। ঘুরিয়ে পেচিয়ে কোনো কিছু নেই।’

    এছাড়া তামিমার একটি বক্তব্য নিয়ে শোরগোল পড়ে যায় স্যোশাল মিডিয়ায়।

    বক্তব্যের ওই ভিডিওতে দেখা যায়, নাসিরের খেলা নিয়ে প্রশ্ন করা হলে তামিমা বলেন, ‘অ্যাকচুয়ালি খেলার বিষয়ে আমার তেমন কোন আইডিয়া নেই। ও (নাসির) খেলুক, মাঠে খেলুক, ও যেখানেই খেলুক না কেন বাট খেলুক।’

    হাসতে হাসতে এমন মন্তব্য করেন নাসিরের স্ত্রী। সে সময় নববধূর সঙ্গেই ছিলেন নাসির। ৪ মিনিট ১৪ সেকেন্ডের সাক্ষাৎকার দেওয়া ওই ভিডিওটির একটি অংশটি কেটে অনেকেই ফেসবুকে শেয়ার করেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

    উল্লেখ্য, গেল ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। বিয়েকে স্মরণীয় করতে ভালোবাসা দিবসটিকেই বেছে নেন তিনি। কিন্তু বিয়ের সপ্তাহ পার না হতেই চরম বিতর্ক শুরু হয়েছে।

    শনিবার (২০ ফেব্রুয়ারি) নাসিরের স্ত্রীকে নিয়ে বিস্ফোরক তথ্য বেরিয়ে আসে। সকাল থেকে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে তামিমার আরেক স্বামী ও সন্তানের ছবি। রাকিব নামে ওই স্বামীর সঙ্গে তার বিয়ে হয় ১১ বছর আগে। সেই ঘরে কন্যাসন্তানের বয়স এখন ৮ বছর।

    এর আগে বুধবার নাসির হোসেন ও স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা করেছেন তাম্মির আগের স্বামী মো. রাকিব হাসান। মামলায় আগের বিয়ে গোপন রেখে নতুন বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছে।

    ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে রাকিব হাসান এ মামলা করেন।

    রাকিবের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, মামলায় তামিমা সুলতানা তাম্মিকে এক নম্বর ও ক্রিকেটার নাসির হোসেনকে দুই নম্বর আসামি করা হয়েছে। দণ্ডবিধি ১৮৬০ এর ৪৯৪, ৪৯৭, ৪৯৮, ৫০০ এবং ৩৪ ধারায় এ মামলা করা হয়েছে।

    মামলার এজাহারে বলা হয়েছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি বাদীর সঙ্গে ১ নম্বর আসামি তামিমা সুলতানার ইসলামি শরিয়ত মোতাবেক ৩ লাখ এক টাকা দেনমোহর ধার্যে বিবাহ সম্পন্ন হয় এবং রেজিস্ট্রি হয়। বিয়ের পর থেকে বাদী ও ১ নম্বর আসামি স্বামী-স্ত্রী হিসেবে সংসার করতে থাকেন। দাম্পত্য জীবনে তাদের সংসারে বাদীর ১নং আসামির গর্ভে একজন কন্যাসন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় তুবা হাসান, বয়স-৮ বছর। ১ নম্বর আসামি (তাম্মি) পেশায় একজন কেবিন ক্রু। তিনি সৌদি এয়ারলাইন্সে কর্মরত। চাকরির সুবাদে তিনি গত ১০ মার্চ সৌদিতে গিয়েছিলেন। করোনা মহামারির কারণে জরুরি অবস্থা সৃষ্টি হলে সেখানেই অবস্থান করতে থাকেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online Casino Games: Exploring the Thrill of Digital Gambling

    ContentThe Rise of Online CasinosPopular Online Casino GamesResponsible Gambling Practices In the ever-evolving world of digital entertainment, online casino games...