More

    ফেনসিডিল কারবারির যাবজ্জীবন

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর কালিবাড়ি রোড থেকে ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার হওয়া মাদক কারবারি কামরুজ্জামান হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার সঙ্গে গ্রেফতার হওয়া মামলার অপর আসামি মজিবর রহমান বাবুল ওরফে বিসিক বাবুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
    দণ্ডপ্রাপ্ত কামরুজ্জামান বাকেরগঞ্জ উপজেলার হলতা হাওলাদার বাড়ির মৃত ইছহাক হাওলাদরের ছেলে। সে নগরীর কালিবাড়ি রোডে ভাড়া বাসায় বসবাস করতো।আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানান, ২০১৩ সালের ৩১ মার্চ নগর গোয়েন্দা পুলিশের এসআই জাহিদুল ফোর্স সঙ্গে নিয়ে কালিবাড়ি রোডের প্রথম গলিতে অভিযান চালায়। এ সময় ১০ বোতল ফেনসিডিলসহ কামরুজ্জামানকে আটক করেন। এ সময় তার সহযোগী বিসিক বাবুল পালিয়ে যায়।জিজ্ঞাসাবাদে কামরুজ্জামান তার ভাড়া বাসায় ফেনসিডিল মজুত রাখার কথা স্বীকার করে। পরে দলটি কামরুজ্জামানের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে আরও ৪৪ বোতলসহ মোট ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেএ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ওই দু’জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন এসআই জাহিদুল। একই বছর ১৬ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এসএম মাহমুদ হাসান ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Diversión_segura_con_spingranny_casino_y_bonos_increíbles_para_nuevos_usuarios

    Diversión segura con spingranny casino y bonos increíbles para nuevos usuarios registrados hoyUna Amplia Variedad de Juegos para Todos...