More

    কাউখালীতে “জাটকা নিধন প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান

    অবশ্যই পরুন

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক গত ১০নভেম্বর ২০২০ থেকে আগামী ৩০ জুন ২০২১ পর্যন্ত ইলিশ অভয়াশ্রম এলাকায় জাটকা ধরা সম্পূর্ন নিষিদ্ধ করা হয়।

    এ সময় ২৫ সে.মি. আকারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় বন্ধ থাকবে।

    বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিমজোন কার্যকরভাবে “জাটকা নিধন প্রতিরোধ অভিযান-২০২১” পরিচালনার জন্য প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে।

    কোস্ট গার্ডের দায়িত্বাধীন এলাকায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হয়।

    এছাড়াও “জাটকা নিধন প্রতিরোধ অভিযান-২০২১” সফল করার উদ্দেশ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিমজোন সংশ্লিষ্ট সংস্থাসমুহের সাথে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে একক ও যৌথভাবে বিভিন্ন অভিযান পরিচালনা শুরু করে।

    তারই ধারবাহিকতায় আজ সোমবার সকালে পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা, কচা ও কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে কয়েক হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করে জনসম্মূখে তা পুড়িয়ে ফেলা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...