More

    দিনদুপুরে বাসা থেকে স্বর্ণালঙ্কার লুট

    অবশ্যই পরুন

    ঝালকাঠি শহরের একটি বাসা থেকে স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত।এ সময় দুই যুবককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।আজ বুধবার সকাল ১১টার দিকে শহরের কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন, বাগেরহাটের কচুয়া এলাকার কামরুল ইসলাম (৩৫) ও ঝালকাঠি সদর উপজেলার বারুহার গ্রামের রেজাউল মৃধা (৩২)।পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের কৃষ্ণকাঠি এলাকার বিশ্বরোডের পাশে একতলা একটি ভবনে থাকেন মাকসুদা বেগম।তার স্বামী মো. শহজাহান ঢাকায় চাকরি করেন। আজ সকাল ১১টার দিকে মাকসুদা চায়ের পাতা কিনতে বাসার সামনে একটি দোকানে যান।এ সুযোগে মোটরসাইকেলে দুই যুবক মাকসুদার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের আলমারি থেকে নগদ ৫০ হাজার টাকা ও দুই ভরি সোনার গহনা লুট করে নেন। এরই মধ্যে মাকসুদা ঘরে এসে দুই যুবককে দেখতে পেয়ে চিৎকার দেয়। মাকসুদার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের হাতেনাতে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ এসে দুই যুবককে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান। তিনি আরও জানান, একটি চক্র চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। মাকসুদা বেগম জানান, আটক দুই যুবকের সঙ্গে আরও লোকজন ছিলো। টাকা ও সোনার গহনা তারা নিয়ে পালিয়ে গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winx96 – Quick‑Fire Gaming for the Modern Player

    Immediate Gratification: Why Winx96 Thrives on Short SessionsThe “Winx 96” experience is built around bursts of excitement that fit...