More

    ঝালকাঠির কাঁঠালিয়ায় লোহার সেতু ভেঙে খালে পড়ে গেছে

    অবশ্যই পরুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের চাপে ছিটকি সাতানী বাজার খালের ওপর নির্মিত একটি লোহার সেতু ভেঙে খালে পড়ে গেছে।বুধবার (১০ মার্চ) বিকাল ৩টার দিকে আওরাবুনিয়া ইউনিয়নের ছিটকি এলাকার সাতানী বাজার ভাড়ানি খালের সেতুটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল আহম্মেদ ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

    স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কাঁঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের সাতানী বাজার ভাড়ানি খালের ওপর সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুকিপূর্ণ ছিল। বুধবার বিকেলে রাজাপুর-কাঁঠালিয়া আঞ্চলিক মহাসড়কের চলমান কাজের পাথর বোঝাই একটি ট্রাক রাজাপুর থেকে কাঁঠালিয়া যাচ্ছিল। ট্রাকটি সেতুর মাঝখানে পৌঁছলে সেতুটি ভেঙে ট্রাকসহ পানিতে পড়ে যায়। ট্রাকের চালক ও সহকারী সামান্য আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সেতু ভেঙে পড়ায় দুই পাড়ে অসংখ‌্য যানবাহন আটকা পড়েছে। শেখ নাবিল আহম্মেদ বলেন, ‘আমাদের একটি দল ইতোমধ্যে ঘটনাস্থলে গেছে। তিন থেকে চার দিনের মধ্যে বেইলি ব্রিজ নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা সচল করতে পারব।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...