More

    পিরোজপুরে তৃণমূল নারীদের কর্মকান্ডের ছবি এঁকে ক্যানভাস তৈরি

    অবশ্যই পরুন

    তৃণমূলের নারীরাও নিজেদের বিভিন্ন ধরণের কর্মকান্ডে সম্পৃক্ত করে সমাজে পুরুষের মত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা ফুটিয়ে তোলার জন্য এক ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করেছে উন্নয়ন সংস্থা ব্র্যাক।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সাথে সংশ্লিষ্ট নারীরা তাদের আঁকা ছবি দিয়ে তৃণমূল নারীদের কর্মকান্ডের চিত্র ছবির মাধ্যমে তুলে ধরতে একটি ক্যানভাস তৈরি করে।আজ বুধবার সকালে পিরোজপুর শিশু একাডেমীতে সংস্থাটি এ অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটি।এ সময় সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মনিরা পারভীন।ব্র্যাক এর জেলা সমন্বয়ক বিভঞ্জন বিশ^াস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা এবং পিরোজপুর সদর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সুমি শিকদার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Lolajack Free Spins Verschijnen Niet: Oplossingen

    InhoudVeelvoorkomende Redenen Waarom Free spins Niet ActiverenStap-voor-Stap OplossingsgidsBelangrijke Voorwaarden en Regels om te ControlerenHoe en Wanneer Neem je Contact...