More

    প্রসূতি বাঁঁচাতে গভীর রাতে থানায় স্বামী, রক্ত দিলেন দুই পুলিশ

    অবশ্যই পরুন

    পিরোজপুরে মানিক বালা (৩৫) নামে এক প্রসূতিকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন মঠবাড়িয়া থানার দুই পুলিশ সদস্য।মঙ্গলবার (৯ মার্চ) গভীর রাতে মঠবাড়িয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক এ ঘটনা ঘটেজানা যায়, মঙ্গলবার উপজেলার জানখালী গ্রামের স্বাগতম হালদারের স্ত্রী মানিক বালা প্রসব যন্ত্রণায় বাড়িতে ছটফট করছিলেন। স্থানীয় চৌকিদারের সহযোগিতায় গভীর রাতে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়।এ সময় ওই নারীর অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচার করতে ভয় পাচ্ছিলেন চিকিৎসকরা। পরে তার স্বামী স্বাগতম হালদার কোনো উপায় না পেয়ে মঠবাড়িয়া থানায় গিয়ে ঘটনা জানান।বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান চিকিৎসকের সঙ্গে কথা বলে রক্তের গ্রুপ জেনে দুই পুলিশ সদস্যকে রক্ত দিতে অনুরোধ জানান। পরে গভীর রাতেই মঠবাড়িয়া থানার কনস্টেবল নাজমুল হাসান ও অপর এক পুলিশ সদস্য (নাম প্রকাশে অনিচ্ছুক) দুই ব্যাগ ‘বি পজিটিভ’ রক্ত দেন সেই প্রসূতিকে।ওসি মাসুদুজ্জামান বলেন, একজন প্রসূতি মায়ের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।মানবসেবায় এগিয়ে আসতে তিনি সবার প্রতি আহ্বান জানান।মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। পুলিশ রক্ত দিয়ে মানবতার পরিচয় দিয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Hướng dẫn link vào mu88 đăng nhập không bị chặn và cách truy cập 2024

    Hướng dẫn đăng nhập mu88 nhanh nhất từ link vào không bị chặnTôi thử nhiều link đăng nhập mu88,...