More

    বরিশালে মাদকের সেই পরিদর্শক মালেক প্রত্যাহার

    অবশ্যই পরুন

    বরিশালে এক যুবককে আটকের পর মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসে হাতে মাদক ধরিয়ে দিয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পরিদর্শক আব্দুল মালেক তালুকদারকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।এক অফিস আদেশে বৃহস্পতিবার (১১ মার্চ) তাকে বরিশাল কার্যালয় থেকে প্রত্যাহার করে ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়।

    অপরদিকে, সংস্থার মহাপরিচালকের নির্দেশে ওই ঘটনা তদন্ত করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছেন তিনি।তদন্তে আসামি নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত পরিদর্শক আব্দুল মালেক তালুকদারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিতোষ কুমার কুন্ডু।গত ২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া বিসিক রোড থেকে মারুফ সিকদার (২০) নামে এক যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে ওই যুবককে কার্যালয়ে নিয়ে হাতকড়া পরিয়ে হাতে ইয়াবা দিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে সংস্থার পরিদর্শক আব্দুল মালেক তালুকদারের বিরুদ্ধে।এ ঘটনার ভিডিওচিত্র সম্প্রতি ফাঁস হয়ে যায়। এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ein Konto bei syabas99 öffnet Türen zu unkomplizierten Spielmomenten und klarer Navigation

    Wie ein syabas99 account den Einstieg in Online-Spiele erleichtert Der praktische Nutzen eines syabas99 accounts im Überblick Wer sich mit Online-Gaming...