More

    বরিশালে সবচেয়ে কম মানুষ নিয়েছে করোনা ভ্যাকসিন

    অবশ্যই পরুন

    দেশে এখন পর্যন্ত করোনা ভ্যাকসিন গ্রহণে জন্য নিবন্ধন করেছেন প্রায় ৫৭ লাখ (৫৬ লাখ ৮০ হাজার ৬৪৩ জন) মানুষ।আর এর মধ্যে আজ পর্যন্ত ৪৩ লাখ ৯৮ হাজার ৯৪ জন মানুষ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ঢাকা বিভাগের বাসিন্দা, আর বরিশাল বিভাগে সবচেয়ে কম।ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে ২৭ লাখ ৯৪ হাজার ১১১ জন পুরুষ এবং ১৬ লাখ ৩ হাজার ৯৮৩ জন নারী রয়েছেন।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়: এ পর্যন্ত ঢাকা বিভাগে ভ্যাকসিন গ্রহণ করেছেন ১৩ লাখ ৯৩ হাজার ৭২৬ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে সাত লাখ ৭ হাজার ৫১১, ময়মনসিংহ বিভাগে এক লাখ ৮৯ হাজার ৪৯২, চট্টগ্রাম বিভাগে ৯ লাখ ১০ হাজার ৮০১, রাজশাহী বিভাগে চার লাখ ৭৯ হাজার ৯৫,রংপুর বিভাগে চার লাখ ১১ হাজার ৩৫৭, খুলনা বিভাগে পাঁচ লাখ ৭৬ হাজার ৭৯২, বরিশাল বিভাগে এক লাখ ৯৫ হাজার ৮২৩ এবং সিলেট বিভাগে দুই লাখ ৪১ হাজার ৮ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হচ্ছে। ভ্যাকসিন দানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে ভ্যাকসিন দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার ভ্যাকসিন নিতে চাইলে ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online Glücksspiele: Unterhaltung und Gewinnchancen

    InhaltOnline Casino-Spiele: Vielfalt und AttraktivitätVerantwortungsvoller Umgang mit GlücksspielenAktuelle Trends und Entwicklungen Der Bereich des Online-Glücksspiels hat in den letzten Jahren...