More

    উজিরপুরে বড়াকোঠায় সফল ইউপি সদস্য ইকবাল হোসেনকে পুনরায় দেখতে চায় এলাকাবাসী

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে আসন্ন ৬নং বড়াকোঠা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২নং ওয়ার্ডে বিশিষ্ট সমাজসেবক, দানবীর, ধর্মপরায়ন,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ব্যাক্তি, সৎ চরিত্রের অধিকারী,গরীব দুখী মানুষের প্রিয় আস্থাভাজন,সফল ইউপি সদস্য মোঃ ইকবাল হোসেনকে পুনরায় ইউপি সদস্য হিসেবে দেখতে চায় এলাকাবাসী। তিনি ওই ওয়ার্ডে ৫ বছর ধরে সুনামের সহিত ইউপি সদস্য’র দায়ীত্ব পালন করে আসছেন। তিনি এলাকায় রাস্তা, ঘাট, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যপক উন্নয়ন মুলক কাজ করেছেন এবং গরীব অসহায়দের মধ্যে ভিজিডি,ভিজিএফ,বয়স্কভাতা, বিধবাভাতাসহ সরকারের সকল ধরনের সহায়তা সঠিক ভাবে বন্টন করে জনগনের আস্থা যুগিয়েছেন। সুবিধা বঞ্চিত হয়নি গরীব দুখী মানুষরা। তার বিরুদ্ধে কোন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নেই। তাই তাকে ভোট দিয়ে পুনরায় ২য় বারের মত নির্বাচিত করে যোগ্য পাত্রে অন্ন দান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন একাধিক ভোটাররা। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তাকে ভোট প্রদান করে বিজয় করার অঙ্গিকার করে জোট বেধেছে নারী-পুরুষসহ অধিকাংশ ভোটাররা। তিনি পুনরায় নির্বাচিত হলে এলাকায় মসজিদ,মাদ্রাসা, রাস্তা,ঘাট,শিক্ষা-প্রতিষ্ঠানের আরো ব্যপক উন্নয়ন হবে এবং সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এছাড়াও মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত এলাকা হবে। গরীব দুখী মানুষের শেষ আশ্রয়স্থল অক্ষুন্ন থাকবে। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে তাকে নিয়ে পুনরায় ভাবতে শুরু করেছে ভোটাররা। তাকে ছাড়া অন্য কোন প্রার্থীকে ভাবতে পারছেনা ভোটাররা। চায়ের দোকান, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে প্রতিদিন তার গুনকীর্তন করছে জনগন। পুনরায় তাকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে ভোটাররা ইতিমধ্যে বিভিন্ন জল্পনা কল্পনা শুরু করেছে। তিনি বর্তমানে এলাকায় ধর্মীয় অনুষ্ঠান,শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল ধরনের সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করে যাচ্ছে এবং এলাকায় প্রতিটি উন্নয়ন মুলক কাজে তার অবদান রয়েছে। এছারাও তিনি এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ,বাল্যবিবাহসহ সকল অপরাধমুলক বিষয়ে প্রতিবাদী ব্যাক্তি নামে সুপরিচিত হয়েছেন। অসহায় মানুষরা তাকে ডাক দিলেই হাতের নাগালে পাচ্ছেন। মহামারী করোনা , ঝর, বন্নাসহ সকল দুর্যোগময় সময়ে সরকারের পাশা-পাশি তিনি গরীব দুখী মানুষের পাশে থেকে এবং বিভিন্ন সময় নিজস্ব অর্থায়নে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবতার ফেরীওয়ালা উপাধী পেয়েছেন। একাধিক ভোটারার জানান তিনি সৎ, মার্জিত, শিক্ষিত, ভদ্র স্বভাবী,প্রতিবাদী হওয়ায় এলাকার উন্নয়নের স্বার্থে তার কোন বিকল্প প্রার্থী নেই। তিনি ইউপি সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হলে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। রাস্তা ঘাট. স্কুল, মাদ্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ব্যপক উন্নয়ন হবে। এছাড়াও তিনি যোগ্যতার মাপকাঠীতে প্রাপ্ত সকল পদেই সুনামের সহিদ দায়ীত্ব পালন করে আসছেন । এক প্রবীন শিক্ষক জানান তিনি পুনরায় বড়াকোঠা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হলে কোন প্রভাবের কারনে অন্যায়কারীরা পার পাবেনা। সমাজের অপরাধের হার পুরোপুরি কমে যাবে। ইউপি সদস্য প্রার্থী মোঃ ইকবাল হোসেন জানান তিনি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকল ভোটারদের বাড়ীতে বাড়ীতে গিয়ে পুনরায় ভোট প্রার্থনা ও দোয়া কামনা করছেন। ভোটারদের মধ্যে তিনি পুনরায় ব্যপক সাড়া পেয়েছেন। জনসমর্থনে এগিয়ে রয়েছেন। অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে পুনরায় শতভাগ বিজয় নিশ্চিৎ বলে আশাবাদ ব্যক্ত করেন । বর্তমান ইউপি সদস্য মোঃ ইকবাল হোসেন বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পুনরায় ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী জননেত্রী
    শেখ হাসিনা ও দক্ষিন বঙ্গের রাজনৈতিক অভিবাবক আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস.এম জামাল হোসেন,সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, বড়াকোঠা ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধাসহ সকল নেতৃবৃন্দের সু-দৃষ্টি কামনা ও দোয়া প্রার্থনা করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....