More

    গৌরনদীতে মেম্বার প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    প্রতিপক্ষ মেম্বার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অপর মেম্বার প্রার্থীর সমর্থককে ধরে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামে। বিষয়টি মূহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পরলে ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবরপেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরনদী মডেল থানা পুলিশ।
    ওই গ্রামের মেম্বার প্রার্থী মোঃ হোসেন বেপারী ও তার সমর্থকরা অভিযোগ করে বলেন, বুধবার রাত আটটার দিকে বাটাজোর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ক্ষিতিশ চন্দ্র পালের সমর্থক শান্ত হালদার, কালাম সরদার, উত্তম মন্ডল, দিপক মন্ডল, কাউয়ুম বেপারী, লিটন বাড়ৈ ও সঞ্জীব শিয়ালীসহ অন্যান্য সমর্থকরা প্রতিপক্ষ প্রার্থী হোসেন বেপারীর সমর্থক বাবুল গাইনকে (৪০) বছার দিঘিরপারের একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেকল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
    এবিষয়ে মেম্বার প্রার্থী ক্ষিতিশ চন্দ্র পাল জানান, বিষয়টি আমার জানা নেই। আর ওই নামে আমার কোন সমর্থকও নেই। মূলত তারা নিজেরা নিজেরা দ্বন্দ করে আমার উপর বর্তাতে চাইছে। আমার নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে এর দায়ভার অপকর্মকারীকেই নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Garrison Bet Payment Method Reliability Ranking

    ContentsChoosing the Right Payment Method: A Guide for Garrison Bet PlayersTop-Ranked Payment Methods at Garrison Bet CasinoThe KYC Verification...