More

    বরিশালের দৈনিক দখিনের খবর পত্রিকার সম্পাদক কাজী জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

    অবশ্যই পরুন

    বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিনের খবর পত্রিকা প্রকাশ ও সম্পাদক কাজী জাহাঙ্গীরের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। ‘মিথ্যা সংবাদ প্রকাশ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগে এই মামলায় আরও ২ জনসহ অজ্ঞাত নামায় ৪/৬ জনকে আসামি করা হয়েছে। গত (১৪ ফেব্রুয়ারি ) বাংলাদেশ মানবাধিকার কমিশন কাউনিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে বরিশাল আদালতে মামলাটি করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়- অভিযুক্তরা সাংবাদিক আনোয়ারকে নিয়ে মিথ্যা বানোয়াট-তথ্য সম্বলিত সংবাদ প্রচার করেছেন। অন্যায়ভাবে মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অভিযুক্তরা তার সম্মানহানি করেছে এবং এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। দৈনিক দখিনের খবর পত্রিকার সম্পাদক কাজী জাহাঙ্গীরের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় জিডি করেছেন ওই পত্রিকার সার্কুলেশন ম‍্যানেজার জলিল ও অভিযোগ করেছেন বাবুগঞ্জের প্রতিনিধি রাসেদ।

    সার্কুলেশন ম‍্যানেজার জলিল জিডিতে অভিযোগ করেন, তিনি দৈনিক দখিনের খবর পত্রিকায় কাজ করাকালীন ২ মাসের বেতন-ভাতাসহ প্রায় ১৯ হাজার টাকা পান। যখনই তিনি বকেয়া বেতন চায় তখন তাকে না জানিয়ে অন্য লোক নিয়োগ দেয়। এমনকি তার ফোন কলটি পর্যন্ত রিসিভ করে না। কিছুদিন পরে তার বাড়িতে গিয়ে দেখা করে জলিল। সে জলিলের কাছে হিসাব চায় এবং জলিল তাকে নিয়ে অফিসে গিয়ে সকল হিসাব ও অফিসের চাবি বুজিয়ে দেয়। তাকে বলে বিগত বছরের ডিসেম্বর মাসে সব টাকা দিয়ে দিবো। কিন্তু সে জলিলে টাকা না দিয়ে মিথ্যা অপবাদসহ ফেইসবুকে বাজে মন্তব্য করে মামলা দেওয়ার ভয়ভীতি দেখায়।

    এদিকে বাবুগঞ্জ প্রতিনিধি রাসেদ অভিযোগে উল্লেখ করেন, তিনি দৈনিক দখিনের খবর পত্রিকায় রিপোর্টার হিসাবে থাকাকালীন তার কাছ থেকে বিভিন্ন সময় ধার ব‍াবদ ৮৬ হাজার টাকা নেয়। যার লিখিত প্রমাণ না থাকলেও তার ম‍্যাসেস দেওয়া লেখাগুলো প্রমাণ হিসাবে ডকুমেন্ট আছে। এমনকি টাকা নেওয়ার সময় অনেক দিন সার্কুলেশন ম‍্যানেজার জলিলকে নিয়ে এবং রিপোর্টার আনোয়ারকে নিয়ে এসে তার কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু তার টাকা না দিয়ে তাকে ফাঁসাতে বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনিও এয়ারপোর্ট থানায় প্রথমে মৌখিক অভিযোগ দেয় কিন্তু সম্পাদক জাহাঙ্গীর বিভিন্ন সংগঠনের পরিচয় দিয়ে তাকে উল্টো হয়রানি করতে থাকে। তাই আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

    চীফ রিপোর্টার আনোয়ার হোসেন বলেন, প্রথমে আমি দৈনিক দখিনের খবর পত্রিকায় কাজ করি। তখন তার পত্রিকায় ৭ জন মালিক ছিলো। কিছুদিন পরে সবাইকে একে একে বিভিন্ন অযুহাতে বাদ দিয়ে রবিউল নামে এক লোককে ভারপ্রাপ্ত সম্পাদক বানিয়ে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে আর অফিসে আসেনি। কিছুদিন দৈনিক দখিনের খবর পত্রিকায় রবিউলের সাথে কাজ করে ‘কলমের কন্ঠ’ পত্রিকায় পরে ‘প্রথম সকাল’ পত্রিকায় কাজ করি। কিন্তু কাজী জাহাঙ্গীর তার সম্পাদক আবু সালেকের মাধ্যমে তার পত্রিকায় চীফ রিপোর্টার হিসাবে আনোয়ারকে দায়িত্ব দেন। মাসিক বেতনে চাকুরী নেই আমি। কিন্তু মাসের পর মাস চলে যায় বেতনের টাকা চাইতে গেলে সম্পাদকের নানান অযুহাত। সম্পাদক কাজী জাহাঙ্গীরের কাছে অনেকেই পাওনা টাকা চাইতে গিয়ে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়ে ইজ্জত নিয়ে চলে যেতে বাধ্য হয়েছে।

    গত (১ ফেব্রুয়ারি) বরিশালের দৈনিক দখিনের খবর পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টাল দখিনের খবর ডটকমে ‘সাংবাদিকতার সাইনবোর্ড সাটিয়ে কাউনিয়ায় ভিপি সম্পত্তি দখলের মিশন চাঁদাবাজ আনোয়ার এবার ভূমি দস‍্যুতায়’ শিরোনামে চীফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ওই রিপোর্টারের মানহানি হয়েছে। মানহানিকর সংবাদ প্রকাশ করায় সম্পাদকসহ ওই পত্রিকার তিন জনের বিরুদ্ধে বরিশাল আদালতে ২ কোটি টাকার মানহানি মামলা হয়। মামলায় আসামী করা হয় দৈনিক দখিনের খবর পত্রিকার সম্পাদক কাজী জাহাঙ্গীর ও প্রধান সম্পাদক সমীর কুমার চাকলাদার এবং প্রধান নির্বাহী সম্পাদক আবুল কালাম আজাদসহ অজ্ঞাত ৫/৬ জন।

    মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামীরা পরস্পর যোগাযোগে ইলেকট্রনিক্স ডিভাইসের ইন্টারনেট ব‍্যবহার করে বাদীর বিনা অনুমতিতে ফেসবুক পরিকাঠামোতে প্রবেশ করে বাদীর পরিচিত তথ‍্য সংগ্রহ করে ও ছবি ব‍্যবহার করে মানহানিকর মিথ্যা তথ‍্য উপাত্ত দিয়ে সংবাদ প্রচার ও প্রকাশ করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...