More

    বরিশালে ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন ১৪ জন

    অবশ্যই পরুন

    আসন্ন ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে বরিশালে ১৪ চেয়ারম‌্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূ‌ত্রে এই তথ‌্য নি‌শ্চিত হওয়া গে‌ছে।

    জানা গে‌ছে, বরিশাল জেলার ৫০‌টি ইউনিয়‌নে ১১ এপ্রিল প্রথম দফায় নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে। এর মধ্যে একক প্রার্থী হিসেবে ১৪ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জয়ী হতে চলেছেন। যারা সবাই আওয়ামী লীগের প্রার্থী।

    তারা হ‌লেন- শোলক ইউনিয়নের আব্দুল হালিম সরদার, মুলাদী উপজেলার সদর ইউনিয়নের কামরুল আহসান, গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের গোলাম হাফিজ মৃধা, মাহিলাড়া ইউনিয়নের সৈকত গুহ পিকলু, খাঞ্জাপুর ইউনিয়নের নূর আলম সেরনিয়াবাত, বার্থী ইউনিয়নের আব্দুর রাজ্জাক, বাটাজোর ইউনিয়নের আব্দুর রব হাওলাদার, চাদশী ইউনিয়নের নজরুল ইসলাম, বানারীপাড়া উপজেলায় বিশারকান্দি ইউনিয়নের ইসলাম শান্ত, ইলুহার ইউনিয়নের শহিদুল ইসলাম, সলিয়াবাকপুর ইউনিয়নের সিদ্দিকুর রহমান, সদর ইউনিয়নের আব্দুল জলিল ঘরামী, উদয়কাঠি ইউনিয়নের রাহাদ আহম্মেদ ননী এবং বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোলাম মোর্শেদ।

    বরিশাল বিভাগের ৬ জেলায় ৩৭৬‌টি ইউনিয়নের ম‌ধ্যে প্রথম দফায় ভোট অনু‌ষ্ঠিত হ‌চ্ছে ১৭৩‌টি ইউনিয়নে। যার ম‌ধ্যে ২১‌টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অন‌ু‌ষ্ঠিত হ‌বে।

    বরিশাল জেলায় ৫০‌টি ইউনিয়‌নে চেয়ারম‌্যান প‌দে ১৯৯ জন ম‌নোনয়ন দা‌খিল ক‌রেন। যা‌তে বা‌কেরগ‌ঞ্জের দুধল, গৌরনদীর বাটাজোর, খাঞ্জাপুর, চাদশী, মা‌হিলারা ও নল‌চিড়ায় একজন ক‌রে ম‌নোনয়নপত্র দা‌খিল ক‌রেন। যার‌া সবাই আওয়ামী লীগ লী‌গের প্রার্থী। বুধবার আরও আট ইউনিয়‌নে প্রতিদ্বন্দী প্রার্থীরা ম‌নোনয়নপত্র প্রত‌্যাহার ক‌রে নেওয়ায় আওয়ামী লীগ লী‌গের চেয়ারম‌্যান প্রার্থীরা এককভা‌বে জয়ী হতে চলেছেন।

    এদি‌কে ৫০‌টি ইউনিয়‌নে সাধারণ সাধারণ সদস্য পদে ১ হাজার ৬২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌বেন এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৪ জন সদস‌্য প্রার্থী বিজয়ী হ‌য়ে‌ছেন। একইসঙ্গে সংর‌ক্ষিত ওয়া‌র্ডে ৫১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌বেন নির্বাচ‌নে। এর ম‌ধ্যে দুইজন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হ‌তে চলেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    If you would like multiple membership, check in on most other sweepstakes gambling enterprises instead

    On Splash Coins, it is small, simple, and generally simply demands a picture of the ID or a beneficial...