More

    বানারীপাড়ায় তুচ্ছ ঘটনার জেরে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৬

    অবশ্যই পরুন

    বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়নের পূর্ব সৈয়দকাঠি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পূর্ব সৈয়দকাঠি গ্রামের হাশেম মৃধার বাড়ির কাছে বাবুল ডাকুয়ার দোকানের সামনে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

    জানা গেছে, ওই এলাকার বন্দে আলী মৃধার ছেলে ইয়ার হোসেন ও নাজেম আলী মৃধার ছেলে আমির হোসেন স্থানীয় বাবুল ডাকুয়ার চায়ের দোকানে বসে আসন্ন ইউপি নির্বাচনসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করছিলেন। এক পর্যায়ে দু’জনের মধ্যে মতানৈক্য থেকে কথা কাটাকাটির জেরে হাতাহাতি হয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন রড, দেশীয় ধারালো অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে বন্দে আলী মৃধা (৮০), তার তিন পুত্র নজরুল মৃধা (৪৫), কবির মৃধা (৪০) ও ইয়ার হোসেন মৃধা (৩৫) কে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে নজরুল মৃধাকে ভর্তি করে ও অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন।

    অন্যদিকে আরেক গ্রুপের নাজেম আলী মৃধা (৮০) ও তার পুত্র আমির হোসেন মৃধা (২৫) কে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    আহত নজরুল মৃধা দাবী করেন তাদের ওপর পূর্ব পরিকল্পিতভাবে অর্তকিত হামলা চালানো হয়েছে। নিজেদের রক্ষা করতে নাজেম আলী মৃধা ও তার ছেলে আমির হোসেন নিজেরা ব্লেড দিয়ে মাথা ও হাত কেটে হাসপাতালে ভর্তি হয়ে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। এদিকে সংঘর্ষের ঘটনায় দু’পক্ষ থেকেই ৩০ মার্চ রাতে বানারীপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...