More

    বানারীপাড়ায় ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি:  বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বানারীপাড়ায় বাইশারী ইউনিয়নের বটতলা থেকে ১২ পিস ইয়াবাসহ শিয়ালকাঠী গ্রামের মাদক ব্যবসায়ী মেহেদী হাসান হীরাকে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার করে থানা পুলিশ।

    এদিন (বৃহস্পতিবার) আরেক পৃথক অভিযানে ডিবি পুলিশ বানারীপাড়া আবাসনের গোডাউন এলাকা থেকে মাদক সম্রাট শাকিলের অন্যতম প্রধান সহযোগী কাওছারকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

    শুক্রবার (১৫ মে) তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, বানারীপাড়াকে সর্বনাশা মাদকমুক্ত করতে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Notre entree visee du blackjack de droit, 1 tournette, parmi baccarat, tous les traductions de va-tout

    Les marseille secondaires celebres identiquement 20+3 et Senatrices Accomplies affectent des bruissements i� votre charge pour un campagne publicitaire Mon...