More

    বানারীপাড়ায় সাবেক যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত দুই ফেরারি আসামি গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :  বরিশালের বানারীপাড়ায় সাবেক যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই ফেরারি আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি বানারীপাড়া পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ফকির ও চেকজালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ নুর হোসেন হাওলাদার।

    সোমবার (১১মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বানারীপাড়া থানার ওসির নির্দেশনায় সহকারী উপ-পরিদর্শক মোঃ মাহফুজের নেতৃত্বে উপজেলার কুন্দিহার গ্রামের বাড়ি থেকে চেকজালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী নুর হোসেন হাওলাদার এবং সহকারি উপ-পরিদর্শক মোঃ আলী হাসানের নেতৃত্বে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে মাদক মামলায় পাঁচ বছরের দন্ডিত আসামী সাবেক যুবদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ ফকিরকে গ্রেপ্তার করা হয়।

    এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১২ মে) সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casino On-line Deposits, Payouts and Account Validation

    Casino On-line Deposits, Withdrawals and Account Validation Modern gambling platforms offer various financial methods for depositing money and claiming winnings....