More

    ঝালকাঠিতে লকডাউন বাস্তবায়নে পুলিশের তৎপরতা অব্যাহত

    অবশ্যই পরুন

    ঝালকাঠিতে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনেও সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে আছে জেলা পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ সুপারের নেতৃত্বে দু’দফা শহরের বিভিন্ন অলিগলি টহল দিতে দেখা গেছে। শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। এ সময় রাস্তাঘাট ছিলো অনেকটাই ফাঁকা।

    গণপরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী ও জরুরী সেবাদানকারী যান চলাচল করছে। শহরের শপিং মল ও দোকানপাট বন্ধ থাকলেও খোলা রয়েছে নিত্যপয়োজনীয় পণ্যের দোকান। সরকারের জারি করা ১৩ দফা বিধিনিষেধ সংক্রান্ত জনসচেতনতা বাড়াতে পুরো জেলায় চলছে পুলিশের প্রচার-প্রচারণা।

    এই কর্মসূচি বাস্তবায়ন করতে আজ পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর থানার ওসি মো. খলিলুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, লগডাউন বাস্তবায়ন ও মানুষের মাঝে সচেতনতা বাড়াতে কঠোর অবস্থানে থেকে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা পুলিশ। সরকার ঘোষিত এ কার্যক্রম বাস্তবায়নে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...