More

    নলছিটিতে যুবককে পিটিয়ে আহত

    অবশ্যই পরুন

    নলছিটির দপদপিয়ার কাঠের ঘর এলাকায় মোঃ সুজন নামে এক যুবকের ওপর হামালার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নলছিটি থানায় লিখিত অভিযোগ দেওয়া আছে।

    গতকাল রবিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নলছিটি থানাধীন দপদপিয়া ইউপিস্থ কাঠেরঘর নামক স্থানের বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

    অভিযুক্তরা হলেন- ১/ মোঃ রায়হান গাজী (৩২), ২/ মো ইমরান গাজী (২৪) ‍উভয় পিতা- নরুল ইসলাম গাজী, ‍উভয় সাং-শেখরকাঠি, ৩/ মোঃ রুবেল গাজী (২২), পিতা- মোঃ সুলতান গাজী, ৪/ মোঃ জাহিদ হাসান (৩৩), পিতা- মৃত- সোবাহান গাজী, ৫/ মোঃ রনি গাজী (২০), পিতা- কালাম গাজী, সর্ব সাং- ভরতকাঠি, থানা নলছিটি, জেলা- ঝালকাঠি।

    জানা গেছে, প্রধান অভিযুক্ত রায়হান গাজী এলাকার মধ্যে বিভিন্ন রকমের দাঙ্গা হাঙ্গামা করে বেড়ায়। মারামারি কাটাকাটি তার নিত্যদিনের ঘটনা। এছাড়াও বিভিন্ন সময় নানা অপকর্মে জড়িয়ে পড়ায় এলাকায় সে বেয়াদব রায়হান নামে পরিচিত। সম্প্রতি এলাকার লোকজন তার এহেন কর্মকান্ডের বিষয়ে এলাকাবসী কানাঘুষা করতেছিল। এ ব্যাপারে রায়হান জানতে পেরে সে মনে করে তার নামে এসব কথা সুজন ছড়িয়েছে। অবাক করার বিষয় হচ্ছে ঠিক এমন মনগড়া চিন্তার উপর ভিত্তি করেই এ হামলার ঘটনাটি ঘটিয়েছে রায়হান।

    গতকাল সুজন তার দোকানের মালামাল ক্রয়ের জন্য নগদ ৩৫০০০ টাকা নিয়ে দপদপিয়ার মেসার্স খাঁন স্টোরের দিকে রওনা হন। পথিমধ্যে রায়হান গাজী তার মন গড়া ভাবনা নিয়েই তার সাঙ্গপাঙ্গ নিয়ে সুজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে কিল-ঘুষি, চড়-থাপ্পর ও লাঠিসোটা দিয়ে তাকে আঘাত করে এতে তার শরীরের বিভিন্ন যায়গায় নীলা ফুলা জখম হয় এবং সে গুরুতর আহত হয়ে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক সে সময় রায়হান গাজী সুজনের পকেটে থাকা দোকানের মালামাল ক্রয়ের জন্য নগদ ৩৫০০০ টাকা নিয়ে যায়। তখন সুজনের ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে রায়হান গাজী তাকে মৃত্যুর হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি ফার্মিসিতে নিয়ে যায়। সেখান থেকে তাকে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয় এবং স্থানীয়দের সহযোগিতায় তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

    পরবর্তীতে সুজন এ ঘটনায় নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...