More

    খরতাপে ফোটা কৃষ্ণচূড়ার রঙে সেজেছে বরিশালের প্রকৃতি

    অবশ্যই পরুন

    গ্রীস্মের তপ্ত রোদের প্রখরতা গায়ে মেখে রক্তিম টুকটুকে লাল কৃষ্ণচূড়ার ফুলে ফুলে সেজেছে বরিশালের প্রকৃতি। চোখ ধাঁধানো টুকটুকে এই লাল ফুলে সু-সজ্জিত হয়ে প্রকৃতি আরেক নতুন সাজে সেজেছে।

    এই সময়টায় জেলার বিভিন্ন উপজেলার পথে প্রান্তরে ফুটেছে কৃষ্ণচূড়া। সাধারণত আমরা এসব অঞ্চলে লাল রঙেই দেখতে খুব বেশি অভ্যস্ত। তবে উদ্ভিদ বিজ্ঞানীদের মতে, কৃষ্ণচূড়া তিন রঙের হয়। লাল, হলুদ ও সাদা। কম হলেও হলদে রঙের কৃষ্ণচূড়া চোখে পড়ে। তবে সাদা রঙের কৃষ্ণচূড়ার দেখা মেলে না বললেই চলে। তিন রঙের কৃষ্ণচূড়া গাছই উঁচু এবং অনেকটা জায়গা জুড়ে এরা বিস্তার ঘটায়। বসন্ত শেষে ও গ্রীষ্মের রৌদ্রের দাহের মধ্যে প্রায় একই সময়ে তিন রঙেরই কৃষ্ণচূড়া ফুল ফোটে প্রকৃতিকে নতুন রুপ দেয়।সরেজমিনে বরিশাল জেলা শহরসহ উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া, বাবুগঞ্জ, বানারীপাড়া ও বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন উপজেলা ঘুরে প্রায় প্রতিটি সড়ক-মহাসড়কের পাশে দেখা মিলছে কৃষ্ণচূড়া গাছের। এসব এলাকার কৃষ্ণচূড়ার শাখায় শাখায় ফুটে আছে রক্তাক্ত লাল রঙের এই ফুল। গ্রীষ্মের প্রখর রোদের সবটুকু উত্তাপ গায়ে মেখে সবুজ চিরল পাতার মাঝে ফুটেছে এই রক্তিম পুষ্পরাজি। দূর থেকে দেখলে মনে হয় যেন আগুন জ্বলছে।গ্রীষ্মের ঘামঝরা দুপুরে প্রচন্ড তাপদাহে ওষ্ঠাগত পথিকের মনে কৃষ্ণচূড়ার ছায়া এক ধরনের প্রশান্তি এনে দেয়। পথচারীরা অবাক বিস্ময়ে, পুলকিত নয়নে উপভোগ করেন কৃষ্ণচূড়ার এই অপরুপ সৌন্দর্য্য। প্রচণ্ড তাপদাহে ফোটা এই ফুলের রূপে মুগ্ধ হয়ে যে কোন পথচারী থমকে তাকাতে বাধ্য হয়। শোভা বর্ধনকারী এ বৃক্ষটি দেশের গ্রামীণ জনপদের পাশাপাশি শহরের মানুষের কাছেও সমান গুরত্ব বহন করে। এর কাঠ তুলনামূলক দামী না হওয়া এবং ভালো কোন ব্যবহারে না আসায় বাণিজ্যিকভাবে এ গাছ রোপণে আগ্রহ অনেক কম। তবে শখের বেলায় এর কদর রয়েছে বেশ।

    বর্তমানে বৃক্ষ নিধনের শিকার হয়ে কমে যাচ্ছে রঙিন এই গাছ। প্রকৃতির সৌন্দর্য বহনকারি এই গাছ এক সময় হারিয়ে যাবে এমন শঙ্কা প্রকাশ করে জেলার উজিরপুর উপজেলার শিকারপুর এলাকার বাসিন্দা এস এম আউয়াল খান জানান, ‘কৃষ্ণচূড়া গাছ রক্ষণাবেক্ষণ করা হলে এর সৌন্দর্য চিরস্থায়ী হয়ে থাকবে। এতে করে স্থানীয়রা যেমন প্রশান্তি পাবেন, তেমনি পথচারীরা মুগ্ধ হবেন।’

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...