More

    গৌরনদীতে দুই শতাধিক দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার প্রদান

    অবশ্যই পরুন

    করোনার দ্বিতীয় ঢেউয়ে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের ৬টি গ্রামের সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ অসহ্য়া ও কর্মহীন দুই শতাধিক পরিবারকে মঙ্গলবার খাদ্য সহায়তা ও ঈদ উপহার প্রদান করেন।
    সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম. মোস্তাফিজুর রহমান ওরফে দিনুর নাঠৈ গ্রামস্থ বাসভবনে সামনে সকাল ১০টায় সামাজিক দুরত্ব বজায় রেখে গৌরনদী উপজেলার নাঠৈ, দক্ষিন নাঠৈ, উত্তর নাঠৈ, চাঁদশী, পশ্চিম শাওড়া ও গৈলা গ্রামের দুস্থদের মাঝে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এসব সামগ্রী বিতরন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও সরকারি গৌরনদী কলেজের সাবেক জিএস এস,এম, মহিউদ্দিন বাদশা, সমাজকল্যান সম্পাদক এস,এম হাবিবুর রহমান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ক্লিনিক এসোসিয়েশনের সহ-সভাপতি মাহামুদুল হাসান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ নাছিম শরীফ ।
    খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ২৫ কেজি, আলু ৩ কেজি, মুশুরীর ডাল ২ কেজি, সয়াবিন ২ লিটার, পিয়াজ ২ কেজি, সেমাই ১ কেজি, চিনি ২ কেজি, লবন ১ কেজি, লাক্স সাবান ২টা, শাড়ী ১টা, লুঙ্গি ১টা ও মাক্স ৫টি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Licença de Curaçao Guia para Jogadores Portugueses Análise e Contexto

    Licença de Curaçao Guia para Jogadores Portugueses Análise e Contexto Este tipo de licenca offshore e uma das licencas mais...