More

    গৌরনদীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

    অবশ্যই পরুন

    ঢাকা থেকে ঈদ উপলক্ষে দাদার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে স্কুল ছাত্রী দুই বোন মারা গেছে। শনিবার দিবাগত রাত নয়টার দিকে বাড়ির লোকজনে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই বোনের মরদেহ উদ্ধার করেছেন।
    হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে।
    স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ মিলন খলিফা জানান, ওই মহল্লার বাসিন্দা ইদ্রিস সরদারের পুত্র ব্যবসায়ী মিলন সরদার দীর্ঘদিন থেকে স্ব-পরিবারে ঢাকায় বসবাস করে আসছেন।
    ঈদ-উল ফিতর উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে মিলন গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।
    শনিবার বিকেলে মিলন সরদারের সপ্তম শ্রেনীতে পড়ুয়া কন্যা আফসানা আক্তার (১৪) ও প্রথম শ্রেনীতে পড়ুয়া কন্যা জান্নাত (৮) সবার অজান্তে প্রতিবেশী ফুফুর বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
    অনেক খোঁজাখুজির পর দিবাগত রাত নয়টার দিকে পরিবারের সদস্যরা পুকুর থেকে ভাসমান অবস্থায় দুইবোনের মরদেহ উদ্ধার করেন।
    খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....