More

    আজ রাতে বরিশালসহ বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

    অবশ্যই পরুন

    দিনের ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির ধারা রাতেও অব্যাহত থাকবে। কোথাও কোথাও এ ঝড়ের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার হতে পারে। এ জন্য কিছু এলাকার নদীবন্দরসমূহে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান শনিবার  (১৫ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করে জানান, সকালের পর থেকে রাজশাহী, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। বিকেল থেকে ঢাকায় শুরু হয় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি। ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ৯ মি.লি.। তবে বৃষ্টির ধারা রাতেও থাকবে। আর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বগুড়ায় ১৯ মি.লি.।

    আবহাওয়া অফিস সূত্র জানায়, আজ সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘণ্টায়, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সূত্রটি আরও জানায়, দেশের কিছু অঞ্চলে বয়ে যাওয়া মৃদু তাপদাহ রোববারও অব্যাহত থাকবে। বিশেষ করে বরিশাল, রাঙ্গামাটি, চাঁদপুর, মাঈজদীকোর্ট এবং সৈয়দপুর অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

    নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

    রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া এবং ফরিদপুর এলাকার উপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহে ২ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. হতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ă măciucă material al zecelea persoanele dvs. poate ob?ine jucate performan?e on in 2025

    o incheiat anul 2025 cu ori oxigen repetiţie detaliata bun activita?ii, văzut?iind jocurile ce ori e jucate cel ciocan...