More

    স্বরূপকাঠিতে অপহরণ-ধর্ষণ মামলায় ২ কিশোর গ্রেফতার

    অবশ্যই পরুন

    পিরোজপুরের স্বরূপকাঠিতে এক কিশোরীকে ধর্ষণ ও এক কিশোরীকে অপহরণের অভিযোগে পৃথক মামলায় দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার (১২ জুন) দুপুরে তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে।

    গ্রেফতাররা হলো- উপজেলার আখলম গ্রামের আলাউদ্দিনের মো. মো. মুহিবুল্লাহ (১৭) এবং জগৎপট্রি গ্রামের আসলামের ছেলে মো. আসিফ (১৬)।

    নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বলেন, ‘পৃথক দুটি মামলায় গ্রেফতার দুই কিশোরকে শনিবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। অপহৃত কিশোরীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে এবং ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...