More

    বরিশালে আর্জেন্টিনা সমর্থকদের বিজয় মিছিল

    অবশ্যই পরুন

     কোপা আমেরিকা কাপ ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় বরিশাল নগরীতে আনন্দ মিছিল করা হয়েছে। রবিবার সকালে ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির দল। এ সময় আর্জেন্টিনা সমর্থকরা বিজয় উল্লাসে মেতে ওঠে।

    নগরীর কাউনিয়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের একটি ছোট দোকানের সামনে কোপা আমেরিকা কাপের ফাইনাল খেলা দেখার আয়োজন করে শিশুরা। সেখানে শিশু-তরুণ ও যুবকরা একত্রিত হয়ে খেলা উপভোগ করেন। তাদের মধ্যে বেশিরভাগই ছিলো আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়ে যাওয়ার পরপরই পতাকা নিয়ে বিজয় মিছিল করে তারা। মিছিলটি ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে শুরুর স্থলে গিয়ে শেষ হয়।

    এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায়, ক্লাবে-বাসায় দলগতভাবে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার জমজমাট ফাইনাল উপভোগ করেন বহু মানুষ।

    কোপা আমেরিকা কাপের ফাইনাল খেলা নিয়ে বরিশাল নগরীতে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি বলে বরিশালটাইমসকে নিশ্চিত করেন, কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...