More

    যমুনা গ্রæপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    যমুনা গ্রæপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে যুগান্তরের গৌরনদী উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা স্বজন সমাবেশ কার্যালয়ে এ স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্বজন সমাবেশের উপজেলা সভাপতি আব্দুস ছালেক মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, গৌরনদী বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, যুগান্তরের গৌরনদী প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা মোঃ আসাদুজ্জামান রিপন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বদরুজ্জামান খান সবুজ, সাধারন সম্পাদক মনীষ বিম্বাস, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বি.এম বেল্লাল হোসেন, সাবেক সাধারন সম্পাদক এস.এম মোশারফ, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, স্বজন সমাবেশের সাবেক সভাপতি উৎপল চক্রবর্তী, সাধারন সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক পার্থ হালদার, সাংগঠনিক সম্পাদক বিনয় কৃষ্ণ শিয়ালী, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন শোভন, সমাজসেবা সম্পাদক বিপুল ঘোষ, সহ-সমাজসেবা সম্পাদক পঙ্কজ কুন্ড প্রমূখ। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন, গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইসমাইল হোসেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    তাজ পরিবহনের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

    ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা...