More

    বরিশাল রুপাতলী ও নথুল্লাবাদ থেকে বাস চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি

    অবশ্যই পরুন

    বরিশাল রুপাতলীতে শ্রমিক সংঘর্ষে দায়ীদের গ্রেপ্তারের দাবিতে রূপাতলী এবং নথুল্লাবাদ থেকে সব ধরণের বাস চলাচল বন্ধ করেছে মালিক ও শ্রমিকেরা। বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন রুপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন। আকস্মিক বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির হতে হচ্ছে যাত্রী সাধারণকে।

    এর আগে সকাল ১০টার দিকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

    গতকাল বৃহস্পতিবার রুপাতলী বাস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের দুগ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হলে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এই সংঘাতকে কেন্দ্র করে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সংগঠন। পরবর্তীতে পুলিশ সংঘাতে জড়িতদের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারের আশ্বাস দিয়ে ৪ ঘণ্টা পরে বাস চলাচল স্বাভাবিক হয়।

    রুপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন বরিশালটাইমসকে জানান, পুলিশের আশ্বাসের পরেও হামলাকারীদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এর প্রতিবাদে শুক্রবার সকাল ১০ টা থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক-শ্রমিকেরা।

    উল্লেখ্য, রুপাতলী বাস শ্রমিক ইউনিয়ন কমিটি থাকার পরেও সাম্প্রতি শ্রমিকলীগ নেতা পরিমল চন্দ্রকে সভাপতি এবং আবু শাহারিয়ার বাবুকে সাধারণ সম্পাদক করে নতুন একটি কমিটি ঘোষণা দেওয়া হয়। কিন্তু পুর্বের কমিটির নেতৃবৃন্দ বা শ্রমিকদের অধিকাংশ এই নয়া কমিটিকে অবৈধ হিসেবে ঘোষণা দিয়ে আসলেও তারা বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...