More

    করোনাভাইরাস: বরিশালে ১২ জনের মৃত্যু, শনাক্ত ৫৩৫

    অবশ্যই পরুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে পটুয়াখালীতে একজন, ভোলায় একজন, পিরোজপুরে একজন এবং বরগুনায় দু’জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৭৩ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৫৩৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৩১ জনে।

    স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

    আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১৮৬ জন নিয়ে মোট ১০ হাজার ৬৮৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪৮ জন নিয়ে মোট ৩ হাজার ১২৭ জন, ভোলা জেলায় নতুন ৭১ জনসহ মোট ২ হাজার ৪৮৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৬০ জন নিয়ে মোট ৩ হাজার ৪৬৮ জন, বরগুনা জেলায় নতুন ৬৬ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ১৫৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০৪ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২১০ জন।

    এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৬৪৪ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২৪৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৬৪৪ জনের মধ্যে ১৫ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...