More

    বরিশালে চিকিৎসা করাতে এসে প্রতারণার শিকার নারী, খোয়ালেন সর্বস্ব

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর গলাচিপা থেকে বরিশালে চিকিৎসা করাতে এসে অভিনব প্রতারণার শিকার হয়েছেন অসহায় এক নারী। শহরের রুপাতলী থেকে কৌশলে তাকে কাকলির মোড়ের ‘সাইথ ইবনে সিনা’ নামক একটি নাম সর্বস্ব ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া এবং সেখানে পরীক্ষা নিরীক্ষার নামে নগদ অর্থ হাতিয়ে নেয়া হয়। গ্রাম থেকে নিয়ে আসা সকল অর্থ খোয়ানোর পরেও কাঙ্খিত চিকিৎসা না পেয়ে কান্নায় ভেঙে পড়ে খাদিজা আক্তার নামের এই নারী। শনিবার (১৭ জুলাই) সকালের এই ঘটনায় নারী বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশে অভিযোগ করেছেন।

    নারী জানান, ১৪ জুন তিনি বরিশালে এসে মেডিসিন বিশেষজ্ঞ ডা. ভাস্কর সাহাকে দেখিয়ে গিয়েছিলেন এবং তার পরামর্শে শনিবার (১৭ জুলাই) গাড়িযোগে বরিশালের রুপাতলী আসেন। অভিযোগ, রুপাতলী পৌছানোর পরেই এক রিকশাচালক এসে তার কাছে কাগজপত্র দেখতে শুরু করে। এবং ডাক্তার দেখাতে এসেছি জানতে পেরে ভাস্কর সাহার ব্যবস্থাপত্রের নম্বর তার মোবাইলে তুলে ফোন দেওয়ার নাটক করে। পরক্ষণে দাবি করে, ভাস্কর সাহার সাউথ ইবনে সিনায় আছেন।

    নারী জানান, তাকে নাম সর্বস্ব ওই ডায়াগনস্টিক নিয়ে যাওয়ার পরে বলা হয় রিসিপশনে থাকা এক যুবকও রিকশাচালকের ন্যায় ফোন দেওয়ার নাটক করেন এবং বলেন ডাক্তার ভাস্কর সাহার ‘ঠাকুর মা’ মারা গেছে, তিনি আজ বরিশালে নেই। এবং নারীকে তাদের ডায়াগনস্টিক সেন্টারের এক ডাক্তারকে দেখাতে বলেছেন।

    নারীর সাথে আসা তার শ্বশুড় জানান, একটি কক্ষে তাকে নিয়ে না দেখেই বেশকিছু পরীক্ষা করাতে বলে এবং সবমিলিয়ে সাত হাজার টাকা বিল এসেছে অবহিত। প্রত্যক্ষদর্শী একজন জানান, সাত হাজার টাকা বিল এসেছে শুনে নারী কান্নায় ভেঙে পড়েন এবং ডায়াগানস্টিকের অভ্যন্তরে চিৎকার শুরু করেন। কিন্তু এতে ডায়াগনস্টিক কর্তৃপক্ষ কারও মন গলেনি। বরং তারা বসে বসে নারী চিৎকার শুনছিলেন।

    এই দৃশ্য দেখে পরে নারীকে এক ব্যক্তি সদর রোডস্থ ডাক্তার ভাস্কর সাহার চেম্বারের ঠিকানা দেন। এবং সেখানে গিয়ে নারী ভাস্কর সাহাকে দেখান।

    নারী যে প্রতারণার শিকার হয়েছেন এই বিষয়টি ভাস্কর সাহাও বুঝতে পেরেছেন। এই কারণে তিনি তার কাছ থেকে কোনো ভিজিট গ্রহণ করেননি।

    সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, নারী প্রতারণার শিকার হওয়ার বিষয়টি কোনো এক মাধ্যম পুলিশকে অবহিত করেছে। পরবর্তীতে কোতয়ালি থানায় গিয়েও অভিযোগ করেন।

    এই বিষয়ে ডিউটি অফিসার আকলিমা জানান, নারীর কাছ থেকে লিখিত অভিযোগ রাখা হয়েছে। এই ঘটনায় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...