More

    গৌরনদীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত ॥ আহত-১

    অবশ্যই পরুন

    গৌরনদীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম হাওলাদার (৩৮) ঘটনাস্থলেই নিহত ও অপর মোটরসাইকেল আরোহী এরশাদ বেপারী (৩৭) গুরুতর আহত হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কের আশোকাঠী ব্রিজের উপর রোববার সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত শফিকুল পৌরসভার কাসেমাবাদ মহল্লার ইউনুস হাওলাাদারের পুত্র ও নাভানা গ্রুপের কর্মচারী। আহত এরশাদ বেপারী গৌরনদী পৌরসভার ৪র্থ শেনির কর্মচারী।
    গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব রহমান জানান, রোববার সকাল ১০টার দিকে কাসেমবাদ থেকে মোটরসাইকেল যোগে শফিকুল ও এরশাদ গৌরনদী সদরে রওনা হন। পথিমধ্যে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে মহাসড়কের আশোকাঠী ব্রিজের উপর পৌঁছলে বিপরিত দিক থেকে আসা অজ্ঞাত পরিচয়ের পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনার পর পর পিকআপটি পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating simplicity with https://alhammd.com/ reveals unexpected ease in every click

    Navigating the clean layout and intuitive flow of https://alhammd.com/ brings a surprisingly smooth interaction, inviting users to engage without hesitation and discover more at every step.