More

    পিরোজপুরে কর্মহীন অসহায় পরিবারের মাঝে যুবলীগের ঈদ উপহার সামগ্রী বিতরণ

    অবশ্যই পরুন

    পিরোজপুরে করোনা মহামারী ও ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে হতদরিদ্র অসহায় কর্মহীন ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পিরোজপুর জেলা শাখা। আজ মঙ্গলবার দুপুরে সরকারী সোহরাওয়ার্দী কজে মাঠে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার এর ব্যাক্তিগত উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ হয়।

    ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক অ্যাডভোকেট খান মো: আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, জেলা ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম লিটন, সাবেক ছাত্রলীগ নেতা সাবান আলী, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাফি আল মুনান। এসময় জেলার যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার বলেন, মানবতার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো: মইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে এ মহামারী উপলক্ষে ধারাবাহিক জনসেবা মূলক কর্মসূচির অংশ হিসেবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা মহামারীর ছোবলে সারা বিশ্ব যখন বিপর্যস্ত তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে এ দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা মতে কোন মানুষ না খেয়ে থাকবে না তাই সারা দেশে আওয়ামীলীগ যুবলীগের নেতাকর্মী এ ভাবেই হতদরিদ্র অসহায় কর্মহীনদের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের এ খাদ্র সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Dlaczego rejestracja w Vox Casino się zacina: typowe opóźnienia i rozwiązania

    Spis treściNajczęstsze błędy podczas wypełniania formularza rejestracyjnegoWeryfikacja konta i dokumentów (proces KYC)Problemy techniczne po stronie kasyna i graczaBonus powitalny...