More

    ব্রিজ না করেই লাখ টাকা লোপাট: সাঁকোর ছবি ভাইরাল

    অবশ্যই পরুন

    বরিশালের বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নের পূর্ব উদয়কাঠি মুন্সি বাড়ির সামনের খালে একটি আয়রন ব্রিজের পাটাতনে লোহার বিম এবং তার ওপর রড-সিমেন্টের ঢালাই স্লাবের পরিবর্তে সুপারি গাছ ব্যবহার করা হয়েছে।স্থানীয় কোনো ব্যক্তি-বিশেষ ব্রিজের স্থলে নির্মাণ করা সাঁকোটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। কয়েক ঘণ্টার মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়। এনিয়ে বরিশালে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। পোস্টে অনেকে বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছেন। কেউ কেউ ওই সেতুর নির্মাণকাজের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

    পূর্ব উদয়কাঠি গ্রামের কয়েকজন বাসিন্দা বরিশালটাইমসকে জানান, এলাকাবাসী দীর্ঘদিন ধরে পূর্ব উদয়কাঠি গ্রামের মুন্সি বাড়ির সামনের খালে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিল। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে জেলা পরিষদের পক্ষ থেকে একটি আয়রন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এরপর ওই বছরের শেষ দিকে একজন ঠিকাদার কয়েকজন শ্রমিক দিয়ে খালে লোহার দুটি করে চারটি বিম (খুঁটি) স্থাপন করেন। এরপর দুটি বিমের ওপরের অংশে ৫-৬ ফুট ছোট বিম দিয়ে জুড়ে দেয়া হয়। অন্য দুটি বিমকেও একইভাবে জুড়ে দিয়ে এর ওপর সুপারি গাছ দিয়ে পাটাতন দেয়া হয়। এরপর ঠিকাদার ও শ্রমিকরা চলে যান।

    গত কয়েক মাস আগে ওই সাঁকোর পাশে ঠিকাদারের লোকজন এসে ভিত্তিপ্রস্তর ফলক স্থাপন করেন। তাতে ২০১৭-১৮ অর্থবছরে এক লাখ টাকা ব্যয়ে আয়রন ব্রিজ নির্মাণকাজ বাস্তবায়নের কথা লেখা রয়েছে। তবে ফলকে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম লেখা থাকার কথা থাকলেও তা ছিল না। ফলকে অর্থায়নে ও বাস্তবায়নে জেলা পরিষদের কথা উল্লেখ রয়েছে।

    স্থানীয়রা জানান, উদয়কাঠি ইউনিয়নে বেশ কয়েকটি আয়রন ব্রিজ আছে। ব্রিজগুলোর পাটাতনে লোহার বিমের ওপর রড-সিমেন্টের ঢালাই স্লাব রয়েছে। ব্রিজের দুই পাশে লোহার অ্যাঙ্গেল দিয়ে রেলিং দেয়া রয়েছে। কিন্তু পূর্ব উদয়কাঠি মুন্সি বাড়ির সামনের খালের ওপর আয়রন ব্রিজে রড-সিমেন্টের ঢালাই স্লাবের পরিবর্তে সুপারি গাছ ব্যবহার করা হয়েছে।

    শুধু তাই নয়, রেলিংও দেয়া হয়নি। ফলে মুন্সি বাড়ির আশপাশের বাসিন্দাদের ঝুঁকি নিয়ে সাঁকোটির ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। সাঁকোটি নির্মাণে এক লাখ টাকা ব্যয় ফলকে লেখা থকলেও ৩০ হাজার টাকা খরচ হয়েছে কি-না তা নিয়ে গ্রামের অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...