More

    বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ

    অবশ্যই পরুন

    আগামী ১২ সেপ্টেম্বর থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষে পাঠদান শুরু হচ্ছে। প্রায় ১৭ মাস বন্ধ থাকার পর স্ব-স্ব বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে পাঠদানের উপযোগি করতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ।

    নগরীসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গত তিনদিন থেকে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল অবস্থা। দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম পরিচালনার অভাবে শ্রেণী কক্ষ ও বেঞ্চে জমেছে ধুলার আস্তর। কোন কোন বিদ্যালয়ের দেয়ালে নোনা ধরে খসে পরেছে প্লাস্টার। বদ্ধ ক্লাসরুমে হয়েছে ব্যাঙ, টিকটিকি ও পোকা মাকড়ের আস্তানা। শিক্ষা প্রতিষ্ঠানের শৌচাগার পরিত্যক্ত অবস্থায় পৌঁছে গেছে। খেলার মাঠে বেড়ে উঠেছে বড় বড় ঘাস। ঘুনে ধরেছে আসবাবপত্র।

    শিক্ষকরা এগুলোকে তুচ্ছ সমস্যা উল্লেখ করে বলেন, এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে প্রতিজন শিক্ষার্থীর সু-স্বাস্থ্য নিশ্চিত করে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া। বাংলাদেশ মাধ্যমিক প্রধানশিক্ষক ফোরামের গৌরনদী উপজেলা শাখার সভাপতি মোঃ মুজিবুর রহমান তালুকদার বলেন, বর্তমানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘রিওপেনিং’ (পুনরায় ক্লাস চালু করা) পরিকল্পনা তৈরি করেছে। পাশাপাশি বিভিন্ন নির্দেশিকা পাঠানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। এছাড়া করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও এনিয়ে বেশকিছু সুপারিশ দিয়েছে। এসব নির্দেশনা মেনে প্রায় ১৭ মাস বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরুর ক্ষেত্রে অনেকটাই চ্যালেঞ্জের মুখে পরতে হবে। তিনি আরও বলেন, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকারী নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এখনও পুরোপুরি প্রস্তুত রয়েছেন।

    নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক পাপিয়া জেসমিন বলেন, আগামী ১২ সেপ্টেম্বর নির্দেশনা মোতাবেক ক্লাসে পাঠদান কার্যক্রম শুরুর সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সেক্ষেত্রে সরকারের নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি সর্বপ্রথম বিবেচ্য বিষয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    I’ve previously mentioned you to debit notes are an individual favourite

    When to try out at the online casinos, you happen to be presented with multiple alternatives which could hunt...