More

    বরিশাল নগরীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিঃ ৬ ফার্মেসি মালিককে জরিমানা

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে ৬ ফার্মেসি মালিককে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কাটপট্টি এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত ওষুধ বিক্রয় করায় কাটপট্টি এলাকার সিকদার অ্যান্ড কোং মালিককে ৫ হাজার টাকা, মেসার্স বি এম এল ড্রাগ হাউসকে ৫ হাজার টাকা, মেসার্স মাহিয়ান সার্জিক্যালকে ২ হাজার টাকা, মুর্শেদ মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা, বরিশাল মেডিসিন মার্টকে ৫ হাজার টাকা এবং মো. রাজ্জাক মেডিকেল হলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন র্যাসব-৮ এর সদস্যরা। পরে জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    I’ve previously mentioned you to debit notes are an individual favourite

    When to try out at the online casinos, you happen to be presented with multiple alternatives which could hunt...