More

    জেলা প্রশাসক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন

    অবশ্যই পরুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতম উদ্যোগ বছরের প্রথম দিনে সারা বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া। প্রতি বছরের মতো এবারো সারাদেশের মতো বরিশালেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হলো।

    ১ জানুয়ারি ২০২২ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন।

    এরি মধ্যে দিয়ে উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে নতুন বছর ২০২২ সালের শুরুতে বরিশালে সর্বপ্রথম বই বিতরণ কার্ষক্রমের শুভ সুচনা করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, উপাদক্ষ বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।

    শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি কোমল মতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। পরে সেখান থেকে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথিসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি আঞ্চলিক উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল মোঃ আনোয়ার হোসেন।

    এ সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহবুবা হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। ১১ টায় মুকুলস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের শুভ সূচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল।

    সেখানে সভাপতিত্ব করেন সভাপতি মুকুলস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রী ভানু লাল দে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোহন লাল দাসসহ আরও অনেকে।

    জেলা প্রশাসক বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে উপস্থিত থোকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন। সেখানে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রাথমিক বিদ্যালয়। নতুন বই পেয়ে উল্লসিত কোমলমতি শিক্ষার্থীরা তাদের এই উচ্ছ্বাস জন্ম দিয়েছে নতুন এক সম্ভাবনার। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে ফেঁটে পড়েন। বছরের প্রথম দিন মৌ মৌ ঘ্রানের নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা।

    বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casino non AAMS Integrazione GamStop (Giocatori UK)

    IndiceCosa Sono i Casino non AAMS e il Loro Status per i Giocatori UKGuida Passo-Passo all'Accesso e alla RegistrazioneAnalisi...