More

    এসএসসিতে বরিশালে বৃত্তি পেয়েছে ১৫০০ শিক্ষার্থী

    অবশ্যই পরুন

    ২০২০ সালের এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলের ভিত্তিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পাচ্ছে প্রায় দেড় হাজার শিক্ষার্থী। রোববার বরিশাল শিক্ষা বোর্ড বৃত্তিপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে।

    বরিশাল শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আফম বাহারুল আলম স্বাক্ষরিত তালিকা শিক্ষা বোর্ডের ওয়েব সাইটেও দেয়া হয়েছে।

    প্রকাশিত বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, মেধা বৃত্তি ও সাধারন কোটায় বৃত্তি দেয়া হয়েছে। ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বোর্ডের ১ হাজার ৪৪০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের ব্যাংক হিসাব নম্বরে টাকা জমা হবে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে কেউ অনিয়মিত হলে তারা বৃত্তির টাকা পাবে না। মেধা বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসিক ৬০০ টাকা হারে পাবেন। প্রতিবছর এককালীন হারে নিলে পাবেন ৯০০ টাকা করে। একইভাবে সাধারন বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসিক ৩৫০ টাকা করে পাবেন। এককালীন বছরে নিলে পাবেন সাড়ে চারশ’ টাকা করে।

    বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, বরিশাল বোর্ডের অধীনে বিভাগের ৬ জেলায় মোট ১২৮ জন মেধা বৃত্তি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫০ জন পেয়েছে বরিশাল জেলায়। এছাড়া পটুয়াখালী জেলায় ১৭ জন, বরগুনায় ১৫ জন, পিরোজপুরে ১৭ জন, ভোলায় ২০ জন ও ঝালকাঠিতে ৯ জন।

    উপজেলা ভিত্তিক সাধারন কোঠায় বৃত্তি পেয়েছে ১৬৮ জন, মেট্রোপলিটন এলাকায় ৮ জন ও বিভাগীয় পর্যায়ে ১ হাজার ১৩৬ জন বৃত্তি পেয়েছেন।

    বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Hippodrome try totally reputable and you can keeps certificates for both the landbased and online playing networks

    Examples include live cam, mobile support, email, Faq's, an assistance forum, and much more That it mixture of fast winnings,...