More

    বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

    অবশ্যই পরুন

    বরিশালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

    শনিবার বিকাল তিনটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সূর্যের দেখা মিলেছে মাত্র তিন ঘণ্টা। বরিশালের ওপর দিয়ে ঘন্টায় ৫-১০ কিলোমিটার বেগে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। কুয়াশার কারনে সাধারণ দৃষ্টিসীমা কমে দাঁড়িয়েছে ৫০ থেকে ১০০ মিটারে। দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় আগামী তিন দিন বরিশালে মাঝারি থেকে তীব্র শীত অনুূভূত হতে পারে।

    বরিশালের সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে। এই প্রচণ্ড শীতে বরিশালের জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হননি। শনিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের জেষ্ঠ্য উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল। তিনি আরও জানান, বরিশালে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১২ দশমিক ৬ ডিগ্রী তাপমাত্রা। দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ বিরাজ করায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

    উত্তর/উত্তর পূর্ব দিক দিয়ে ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হিমেল হাওয়া বরিশালের উপর দিয়ে বয়ে যাচ্ছে এই হিমেল হাওয়ার কারনেই বরিশালে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পরতে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Las metodos sobre remuneracion guardados se podri�an mover sincronizan acceso iCloud

    Los superiores casinos cual aceptan Apple Pay en Argentina os se fabrican con la practica exclusiva que combina confort...