More

    বরিশালের ইউএনও মনিরুজ্জামান ছিন্নমূল, গরিব, অসহায়দের খুঁজে খুঁজে দিলেন শীতবস্ত্র 

    অবশ্যই পরুন

    পৌষ মাঘের কনকনে শীতে হিমেল হাওয়ায় নিদারুণ কষ্টে আছেন কীর্তনখোলা নদীর পাশ ঘেরা সাধারণ মানুষরা । মৃদু বাতাস আর ভোর বেলার ঘন কুয়াশায় বিপর্যস্ত তাদের জীবন। রাত যত গভির হয় তখনই শুরু হয় শীতের তীব্র যন্ত্রণা।

    শীত মৌসুমে শহরের অন্যান্য অসহায় মানুষগুলো সাহায্য পেলেও এমন বৈরী পরিবেশে শীতার্ত বরিশাল সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এর সাধারণ ,অসহায় পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এমনই সময় গভির রাতে ছিন্নমূল, গরিব, অসহায়দের খুঁজে খুঁজে তাদের দুয়ারে কম্বল নিয়ে পাশে দাড়ালেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুজ্জামান।

    জানাযায়, নতুন বছরের শুরুতেই চলতি মাসে তীব্রশীতে প্রতিদিনই সদর উপজেলার বিভিন্ন গ্রামে গভির রাতে প্রত্যন্ত অঞ্চল চন্দ্রমোহন , ভেদুরিয়া, টুমচর,উত্তর চন্দ্রমোহন, চরকাউয়া,চরবাড়িয়া,চাঁদপুরা ইউনিয়নসহ উপজেলা বিভিন্ন স্থানে ও সড়কে ও বাড়ি বাড়ি গিয়ে অবস্থানরত অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান ।

    চরকাউয়া ইউনিয়নে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই অসহায় মানুষের খোঁজে এই তীব্রশীতে ইউএনও নিজেই উপস্থিত হয়ে কম্বল বিতরণ করায় সাধারণ মা্নুষ তাকে সাধুবাদ জানিয়েছেন।

    চরকাউয়া ইউনিয়নের বাসিন্দা আছিয়া খাতুন জাজান , ইউএনও স্যার এই তীব্রশীতের ভিতর গভির রাতে দুয়ারে এসে আমাগো কম্বল দিছে। হে কোন দিন কল্পনা ও করি নাই। কম্বল পাইছি এইতেই আমরা খুশি।

    তিনি জানান, এতো রাতে এই শীতে কেউ আমাগো দুয়ারে আসে না,কিন্তু স্যারে নিজেই আইছে। স্যারে আমাগো সব সময়ই খােঁজ খবর নেয় । আল্লাহ স্যারেরে সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক।

    এছাড়াও গতকাল (৬ই জানুয়ারি) বরিশাল ডিসি ঘাট জামে মসজিদে ইউএনও মনিরুজ্জামান তিনি আছরের নামাজ পড়তে এসে দেখতে পান মসজিদের বারান্দায় একজন অসহায় হতদরিদ্র ব্যক্তি তীব্র শীতে কষ্ট করছেন। পরবর্তীতে তিনি এশার নামাজ পড়তে এসে নামাজ শেষে সেই অসহায় ব্যক্তির হাতে শীতবস্ত্র তুলে দেন।

    বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুজ্জামান জানান, সারাদেশে বইছে হাড় কাঁপানো ঠাণ্ডা। জনজীবন বিপর্যস্ত। বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ-ব্যাধি। যাদের শীত তাড়ানোর ব্যবস্থা নেই এমন মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    তিনি জানান, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি। আমি সাধারণ মানুষের সাথে না মিশলে তাদেরকে ভালোবাসবো কি করে। আমি কয়েকদিন ধরেই চরকাউয়া ইউনিয়নসহ বিভিন্ন স্থানে রাতে প্রায় দুইশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। সব সময়ই চেষ্টা করি আমি শুধু রাতেই নয় প্রতিটি অসহায়,সাধারন মানুষের পাশে সব সময়ই আছি থাকবো ।

    তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করেন ও সরকারে সেবা মানুষের দুয়ারে পৌঁছে দিতে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ও সব সময় সাধারন মানুষের কথা ভাবেন। আমরা সরকারের পক্ষ থেকে দেয়া বিভিন্ন সাহায্যে ও প্রতিটি সেবা তাদের ঘরের দুয়ারে গিয়ে পৌঁছে দিবো।

    রিশাল নিউজ/এসএলটি 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Las metodos sobre remuneracion guardados se podri�an mover sincronizan acceso iCloud

    Los superiores casinos cual aceptan Apple Pay en Argentina os se fabrican con la practica exclusiva que combina confort...