More

    ১৪ বছরে বাংলাদেশ রোল মডেল-আমির হোসেন আমু

    অবশ্যই পরুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু  এমপি বলেছেন, শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছেন একদিকে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করার, অন্যদিকে উন্নয়নের ধারা অব্যহত রাখার। আজকে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি, পাকিস্কান কোন অবস্থায় আছে, আর বাংলাদেশ কোন অবস্থায়। পাকিস্তানিরা বলে আমরা বাংলাদেশের মতো হতে চাই।

    বাংলাদেশে তাদের চেয়ে অনেক অনেক এগিয়ে গেছে। সারা বিশ্ব আজ বাংলাদেশের প্রশংসা করছে। ১৪ বছরে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। আমরা ধ্বংসস্তুব থেকে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছি, এটা শুধু শেখ হাসিনার কারণে।

    বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে ঝালকাঠির নলছিটিতে সরকারি নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, বাঙালি জাঁতি পৃথিবীর বুকে একটি আত্মমর্যাদাশীল জাঁতি হিসেবে আত্মপ্রকাশ করবে, সেটা তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা করতে সফল হয়েছেন। বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এটা কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি নয়। বিবিসি একটি জরিপ চালিয়ে এ তথ্য প্রকাশ করেছি।

    সাবেক এ মন্ত্রী বলেন, মিয়ানমার থেকে ইয়াবা, ফেনসিডিল ও আইসসহ নানা ধরণের মাদকদ্রব্য আসছে বাংলাদেশে। তারা টার্গেট করে দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক সরবরাহ করছে।মাদক দেশের শত্রু, পরিবারের শত্রু, সমাজের শত্রু। একজন মাদকসেবী তাঁর পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, এটা অনেক সময় পরিবারও খেয়াল করে না। পরিবার যদি এটা খেয়াল রাখতো, মাদকসেবীকে চিকিৎসার ব্যবস্থা করতো তাহলে তারা সুপথে ফিরে আসতো। আমি পরিস্কার ভাষায় বলতে চাই, যারা মাদক কারবারের সঙ্গে জড়িত কারা মাদকসেবী তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান,  ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী।

    ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান ও সাধারণ সম্পদাক মোস্তফা কামাল।

     বরিশাল নিউজ/এসএলটি 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    This brand produced record while the very first court gambling establishment from the All of us found outside Las vegas

    One earnings from your own free revolves should be wagered four minutes on the same games till the added...