More

    দুই আসনেই প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

    অবশ্যই পরুন

    বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম তার প্রার্থীতা ফিরে পেয়েছেন হাইকোর্টের নির্দেশে।

    বগুড়ার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার (জেলা প্রশাসক) প্রতি হাইকোর্ট মঙ্গলবার (১৭ জানুয়ারি) দির্দেশ দেন হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ ও তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য।

    হিরো আলমের আইনজীবী ইয়ারুল ইসলাম মঙ্গলবার সকালে জানান, হিরো আলমের করা পৃথক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে হিরো আলমের ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আইনগত বাধা থাকলো না।

    হিরো আলম তিনি বলেন, ‘নির্বাচন কমিশন অন্যায়ভাবে দুই আসনেই আমার মনোনয়নপত্র বাতিল করেছিল। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আলাদা দুটি রিট করেছিলাম। মঙ্গলবার রিট শুনানি শেষে হাইকোর্ট দুই আসনেই আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

    তিনি বলেন ‘প্রতীক বরাদ্দ শেষে সোমবার থেকে অন্য প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। হাইকোর্ট থেকে প্রার্থীতা ফিরে পাওয়ায় কাল রিটার্নিং কর্মকর্তার কাছে  সিংহ প্রতীক বরাদ্দের আবেদন করবো। প্রতীক পাওয়ার পর বুধবার থেকেই প্রচারণা শুরু করবো।’

    গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের একটি তালিকা দাখিল করতে হয়। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা সমর্থনসূচক স্বাক্ষরের তালিকায় গড়মিল পাওয়ায় হিরো আলমের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন হিরো আলম।

    বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসন থেকে দলীয় সিদ্ধান্তে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করেন। যে কারণে আসন দুটিতে আগামী ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে ইসি। এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন হিরো আলম।

    বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Mahjong Titans (Easy) An easier particular Mahjong Titans with an increase of win odds and you can tool compatibility

    A beneficial pointers is additionally to enter the private closet and you can familiarize yourself with a few chosen...