More

    বলিউড তারকা রাখি সাওয়ান্ত গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বিতর্কিত ভারতীয় মডেল রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার কর মানহানির মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।

    বয়সে ছয় বছরের ছোট প্রেমিককে বিয়ে, নাম পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় ছিলেন ভারতীয় মডেল রাখি।

    টুইটারে একটি পোস্টে শার্লিন জানান, মুম্বাই সেশন কোর্টে রাখি সাওয়ান্তের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গেছে। তারপরেই বৃহস্পতিবার রাখিকে গ্রেপ্তার করে আম্বোলি থানার পুলিশ।

    শার্লিনের অভিযোগ ছিল যে, বিগ বসের সাবেক প্রতিযোগী রাখি নাকি তার আপত্তিজনক ছবি ও ভিডিও পোস্ট করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

    এর আগে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মি টু মুভমেন্টে মুখ খুলেছিলেন শার্লিন চোপড়া। সেই সময় শার্লিনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাখি। এরপর তাদের মধ্যে শুরু হয় বাগ্‌যুদ্ধ। একপর্যায়ে শার্লিনের বিরুদ্ধে গত বছর ৫ নভেম্বর মামলা করেন রাখির আইনজীবী। শার্লিনও ৮ নভেম্বর পাল্টা রাখি সাওয়ান্ত ও তার আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। এ মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মামলায় অগ্রিম জামিন আবেদন করেছিলেন রাখি, কিন্তু আদালত তা নাকচ করে দেন।

    স্বামীর সঙ্গে বৃহস্পতিবার নিজের ডান্স একাডেমির উদ্বোধন করার কথা ছিল রাখির। কিন্তু তার আগেই তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তার নিয়ে এখনো মুম্বাই পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

     বরিশাল ডট নিউজ/স্ব/ খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The Thrill of Online Casino Gaming: Unlocking the Excitement

    ContentThe World of Online CasinosStrategies for Responsible GamblingThe Thrill of Betting and Winning In the ever-evolving world of online entertainment,...