More

    পরীমণির মান-অভিমান ভাঙাতে যা করেন রাজ

    অবশ্যই পরুন

    চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরিফুল ইসলাম রাজের বছরের শুরুটা খুব একটা ভালো যায়নি। এই তো কয়েকদিন আগেই ভাঙতে বসেছিল তাদের দাম্পত্য জীবন। ঝড়ঝাপটা পেরিয়ে শেষমেষ শান্তি ফিরেছে তাদের সংসারে। পুনরায় বসবাস করছেন এক সঙ্গেই।

    বিয়ে ভাঙার খবর প্রকাশ্যে আসা ও সপ্তাহ খানেকের মধ্যেই সব মিটমাট হয়ে যাওয়ায় এই গোটা পর্বে প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে সম্প্রতি ঢাকায় একটি অনুষ্ঠানে স্বামীর সঙ্গে হাজির হন পরীমণি। সঙ্গে ছিল ছেলে রাজ্য।

    সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই প্রশ্ন উড়ে এল, দাম্পত্য কেমন চলছে তাদের? উত্তরে স্বামী রাজের কথায়, ‘খুবই ভালো, আমাদের সংসার এখন সুখ-আনন্দে ভরপুর। সব সংসারে ঝুটঝামেলা থাকে। আমি মনে করি, দাম্পত্যজীবনে একটু মান-অভিমান থাকলে ভালোবাসার গভীরতা বাড়ে।’

    এদিকে, স্ত্রী পরীমণির মান-অভিমান হলে স্বামী হিসেবে অভিনেতা রাজ কি করেন- এমন প্রশ্নের সম্মুখিন হলে রাজ সকলের সামনেই পরীমণির গালে চুম্বন করে জানান, তিনি এ ভাবেই স্ত্রীর মান ভাঙান।

    এ বিষয়ে অভিনেত্রী পরীমণি বলেন, ‘আমরা সুন্দর আছি, ভালো আছি, সেটা কি আমাদের দেখে বোঝা যাচ্ছে না? আশীর্বাদ করবেন যাতে এ ভাবেই আমাদের সামনের জীবনটা সুন্দরভাবে এগিয়ে যায়।

     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    i24slots: accesso e bonus senza deposito, limiti e codice

    i24slots casino: panoramica e accesso alla piattaformaHo provato il casinò i24slots grazie a un accesso rapido, un’interfaccia pulita e...