More

    বাঘের আক্রমণে সুন্দরবনে জেলে আহত

    অবশ্যই পরুন

    মোংলা (বাগেরহাট) প্রতিবেদক: অনুকুল গাইন (৪২) নামের এক জেলে বাঘের আক্রমনে আহত হয়েছেন। পূর্ব সুন্দরবনের পশ্চিম আমুরবুনিয়ার সুধীরের খাল নামক স্থানে আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় জেলরা তাকে উদ্ধার করে। ওই খালে মাছ শিকারে গেলে বাঘের হামলার শিকার হন তিনি। 

    স্থানীয়রা জানান, আমুরবনিয়া গ্রামের মুকুন্দ গাইনের ছেলে অনুকুল গাইন ও প্রতিবেশী বারেক শেখের ছেলে মাহবুব শেখ (৩৫) মিলে সকালে বনের সুধীরের সিলা এলাকায় চরগড়া দিয়ে মাছ ধরছিলেন। ওই সময় সুন্দরবন থেকে খালের পাড়ে আসা একটি বাঘ আক্রমণ করে অনুকুলকে।

    তার সঙ্গে থাকা মাহবুবের চিৎকারে আমরবুনিয়া গ্রামের ১৫/২০ জন লোক বনে গিয়ে অনুকুলকে উদ্ধার করেন। বেলা সাড়ে ১২টার দিকে তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। অনুকুল তার বৃদ্ধা মা কুমুদিনী গাইন (৯০)কে নিয়ে বসবাস করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winnit Casino – Quick‑Hit Slots voor Directe Spanning

    Winnit Casino is de go‑to plek voor spelers die verlangen naar snelle, energieke gaming-momenten. Of je nu in de...