More

    ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

    অবশ্যই পরুন

    ঝালকাঠির রাজাপুরে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর নৈকাঠি পালবাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজাপুরের দিক থেকে আসা একটি মোটরসাইকেল পিরোজপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আমুয়াগামী একটি গ্যাস সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুইজন আরোহী মারা যান।

    পুলিশ জানায়, নিহত দুইজনের বাড়িই রাজাপুরে। নিহতরা হলেন- রাজাপুর আংগাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন শাহিন (৫০) ও রাজাপুর সদরের আলী হায়দার মহারাজ (৫২)।

    রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, কাভার্ডভ্যানটিকে আটক করা হলেও ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Unul dintre cele mai mari avantaje la cazinouri bazate pe web a fi accesibilitatea

    Puteti revendica In mod corespunzator numeroase Twisting gratuite in loc de depunere cu un jocuri de noroc nou Teatru...