More

    একাদশে ভর্তি : পছন্দের কলেজ পায়নি বরিশালের সাড়ে ৫ শতাধিক শিক্ষার্থী

    অবশ্যই পরুন

    পূর্ব ঘোষনা অনুযায়ী গত ২৬ জানুয়ারী শেষ হয়েছে চলতি শিক্ষা বর্ষের একাদশ শ্রেনীতে ভর্তির নির্ধারিত সময়। তৃতীয় ধাপে ভর্তির এই প্রক্রিয়ায় মিলেনি আশানুরুপ শিক্ষার্থী।

    মোট আসনের ৩৩ ভাগ আসন এখনো শূন্য রয়েছে। তবে বরিশাল বোর্ডে জিপিএ ৫ পাওয়া ৫৫১ জন শিক্ষার্থী এখনো কোন কলেজ পাননি। ফলে তারা এখনো ভর্তির বাইরে রয়েছে।

    এছাড়া এবার এসএসসি পাশ করা শিক্ষার্থীদের হিসাবে এখনো প্রায় ২৮ হাজার শিক্ষার্থী ভর্তির বাইরে রয়েছে। তাই শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ চাচ্ছে ভর্তির মেয়াদ বা সময় আরো বৃদ্ধি করতে। সেক্ষেত্রে ৪র্থ এমনকি ৫ম ধাপেও ভর্তির সুযোগ দিতে পারে বোর্ড কর্তৃপক্ষ।

    এ বিষয়ে আজ শিক্ষা বোর্ডে জরুরী সভা ডাকা হয়েছে। ওই সভায়ই ভর্তির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।

    বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মোঃ লিয়াকত হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, বোর্ডের অধীনে কলেজগুলোতে প্রায় ১ লাখ আসন রয়েছে। যার বিপরীতে ২৬ জানুয়ারী পর্যন্ত ভর্তি হয়েছে ৬৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থী।

    সে হিসাবে প্রায় ৩০ হাজার আসন এখনো খালি রয়েছে। তবে আসন ১ লাখ থাকলেও এবার বোর্ডে এসএসসি পাশ করেছে ৯৪ হাজার ৮৭১ জন। পাশ করা শিক্ষার্থীদের চেয়ে আমাদের কোঠা বেশী রয়েছে। তাই কোঠা নিয়ে চিন্তার কিছু নেই।

    তিনি আরো বলেন, উদ্বেগের বিষয় হচ্ছে জিপিএ ৫ পাওয়া ৫৫১ জন শিক্ষার্থী এখনো কোন কলেজে ভর্তি হতে পারেনি। আগামীকালের সভায় এ বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হবে। তিনি বলেন গতবারও আমরা ৫ ধাপে ভর্তি কার্যক্রম পরিচালনা করেছি। হয়ত এবারও সেই পথেই হাটতে হবে। তবে সব কিছু জানা যাবে বৈঠক শেষে।

    প্রথম ধাপে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় ৮ ডিসেম্বর। যা চলে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর। পুন.নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ও সবার পছন্দক্রম পরিবর্তনের সময় ২৬ ডিসেম্বর। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ৩১ ডিসেম্বর। শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হয় ৯ থেকে ১০ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ১২ জানুয়ারি। ভর্তিপ্রক্রিয়া ২২ থেকে ২৬ জানুয়ারি এবং ক্লাস শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি।

    দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) ১৩ ও ১৪ জানুয়ারি। তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ১৬ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল ও তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ১৮ জানুয়ারি। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে তৃতীয় পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে) ১৯ ও ২০ জানুয়ারি। ভর্তিপ্রক্রিয়া ২২ থেকে ২৬ জানুয়ারি এবং ক্লাস শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি।

    প্রসঙ্গত এবার বরিশাল শিক্ষা বোর্ডে ৮৯ দশমিক ৬১ হারে পাশ করে ৯৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছিলো ১০ হাজার ৬৮ জন।

    বরিশাল ডট নিউজ/স্ব/খ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Asi que siempre se encuentran en tu pensamiento de estas nuevas versiones con tallas apareciendo en el mundo de internet

    A continuacion, ven un listado de los diferentes juegos de Ruleta en compania de crupier sobre presto Las casinos referente...