More

    শুটিংয়ে দগ্ধ হয়ে হাসপাতালে অভিনেত্রী

    অবশ্যই পরুন

    শুটিং চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিট বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী শারমিন আঁখি। গতকাল শনিবার রাজধানীর মিরপুরে একটি টেলিছবির শুটিংয়ে এ ঘটনা ঘটে।

    বর্তমানে এই অভিনেত্রীর চিকিৎসা চলছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল।তিনি জানান, গতকাল তার সঙ্গেই একটি টেলিছবির কাজ করছিলেন শারমিন আঁখি।

    এদিকে আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে আঁখির শরীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। গতকাল মিরপুর সাড়ে এগারোতে টেলিছবির শুটিং হচ্ছিল। দুপুরের দিকে আঁখি মেকআপ নিয়ে ওয়াশরুমে যায় চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

     

    রাহাত বলেন, ‘শুটিং হাউজটি সম্পূর্ণ নতুন। এটি এই হাউজের দ্বিতীয় কাজ। পেইন্টিংয়ের স্মেল থেকেও দুর্ঘটনাটি হতে পারে। তবে কেউ নির্দিষ্ট কিছু বলতে পারছে না। বিস্ফোরণে বাধরুমের দরজা ভেঙে যায়।’

    তিনি আরও বরেন, ‘ডাক্তার আজ অনেকগুলো পরীক্ষা দিয়েছে। সেগুলোর করার পর বোঝা যাবে আঁখির শারীরিক অবস্থা কেমন? হাসপাতালে প্রায় এক মাস থাকতে হবে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় ১ বছর সময় লাগবে। সবার কাছে আঁখির জন্য দোয়া চাই।’

    উল্লেখ্য, এক দশকেরও বেশি ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। শোবিজে আঁখির যাত্রা শুরু হয় ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। পরবর্তীতে নাম লেখান টিভি নাটকে। কাজ করেছেন নাটক, সিনেমা, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও এবং টেলিছবিতেও।

     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Since You will find in fact starred it slot either the outcome try always individuals

    The very last date I've in fact played the video game We got a very huge winnings to my...