More

    বরিশালে বাল্ক হেডের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

    অবশ্যই পরুন

    বরিশালের আড়িয়াল খাঁ নদে বাল্ক হেডের ধাক্কায় খেয়া পারাপারের ট্রলার ডুবে এক বৃদ্ধ যাত্রী মারা গেছেন। রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নৌ-পুলিশ বাল্কহেডসহ ৫ কর্মচারীকে আটক করেছে। নিহত যাত্রী মুলাদী উপজেলার সাহেবের চর এলাকার বাসিন্দা নান্নু বেপারী (৬০) বলে জানা গেছে।

    গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, গৌরনদী উপজেলার হোসনাবাদ ও মুলাদী উপজেলার সাহেবের চর রুটে খেয়া ট্রলার রয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে হোসনাবাদ থেকে ট্রলারটি সাহেবের চরের উদ্দেশে রওনা দেয়।  এ সময় একটি বাল্ক হেডের ধাক্কায় খেয়াট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ৭ জন যাত্রী প্রাণে বেঁচে গেলেও নান্নু বেপারী নিখোঁজ হন।

    স্টেশন অফিসার আরও জানান, সোমবার সকাল থেকে নিখোঁজ যাত্রীর সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বেলা ১১টায় গৌরনদী উপজেলার হোসনাবাদ লঞ্চঘাট এলাকা থেকে নিখোঁজ নান্নু বেপারীর লাশ উদ্ধার করা হয়।

    নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক প্রদীপ কুমার মিত্র জানান, এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Garrison Bet Payment Method Reliability Ranking

    ContentsChoosing the Right Payment Method: A Guide for Garrison Bet PlayersTop-Ranked Payment Methods at Garrison Bet CasinoThe KYC Verification...