More

    ভারতের সাপ মেঘনা পাড়ের হিজলায় !

    অবশ্যই পরুন

    বরিশালের হিজলা উপজেলা থেকে উদ্ধারকৃত রাসেলস ভাইপার সাপ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারে স্থানান্তর করা হয়েছে। ১ ফেব্রুয়ারি বুধবার সেন্টারের একটি প্রতিনিধিদল এসে সাপটি নিয়ে গেছে বলে জানিয়েছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার সজল কুমার সিংহ।

    ২৭ জানুয়ারি রাসেলস ভাইপার সাপটি উপজেলার লতা বাজার সংলগ্ন একটি বাগানে স্থানীয়রা দেখতে পায়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তারেক হাওলাদারকে বিষয়টি জানানো হয়। ইউএনওর কাছ থেকে ফোন পেয়ে সাপটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

    সাপটি প্রায় সাড়ে ছয় ফুট লম্বা। সাপটি এ দেশে চন্দ্রবোড়া নামে পরিচিত। মানুষের ধাওয়া  খেয়ে সাপটি বেপরোয়া হয়ে পড়েছিল। তখন স্থানীয় হোমিও চিকিৎসক মাধব দাসের পরামর্শ ও তার দেওয়া ওষুধ ছিঁটিয়ে সাপটিকে কাবু করা হয়। ফায়ার ফাইটার সজল কুমার সিংহ বলেন, এরপর থেকে সাপটি বস্তাবন্দি অবস্থায় তাদের হেফাজতে ছিল। এ সময় খাবার হিসেবে মুরগি দেওয়া হয়। ইউএনও এবং ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে ৪০টি মুরগি দিয়েছেন সাপটিকে।

    তিনি আরও বলেন,  ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক মো. রফিকুল ইসলামের বরাতে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, সাপটি এদেশে পাওয়া যায় না, ভারতে রয়েছে। নদীপথে ভারত থেকে আসার সম্ভাবনা বেশি। কারণ সাপটি সাত থেকে আট ঘণ্টা পানিতে থাকতে পারে।

    সাপটি এদেশে বেড়ে উঠেছে কি-না, এদেশের আবহাওয়ায় সাপটি বেড়ে উঠতে পারে কি-না সেই বিষয়টি নিয়ে গবেষণা করা হবে রিসার্চ সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন।‍

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating New Zealand’s Top Online Casinos Without the Hassle

    Exploring the Landscape of Best New Zealand Online Casinos What Makes New Zealand’s Online Casinos Stand Out? When it comes to...