More

    ৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে সন্তানকে নিয়ে জীবিত ফিরে আসেন মা

    অবশ্যই পরুন

    এভাবে ফিরে আসা যায়! তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের এক সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ফিরে এসেছেন এক মা ও তার শিশু। স্থানীয় সময় রোববার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাসে একটি ধসে পড়া অ্যাপার্টমেন্টের নিচ থেকে তাদের উদ্ধার করা হয়।

    সংগৃহীত ফুটেজ 

    মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের উদ্ধারকারী দল এই ঝুঁকিপূর্ণ উদ্ধারকাজ করেছে। দেশটির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, জীবিত উদ্ধারের পর মা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জীবিত উদ্ধারের এসব ঘটনায় উদ্ধারকর্মীরা উৎসাহিত হচ্ছেন। তাই ভূমিকম্পের এক সপ্তাহ পরও তারা জীবিতদের সন্ধান অব্যাহত রেখেছে। কিন্তু সময় যত গড়াচ্ছে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশা ম্লান হয়ে যাচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...